শিরোনাম
◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান ◈ মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের বিষয়টি পুলিশ তদন্ত করছে: ডিবি প্রধান ◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ! ◈ ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ ◈ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গড়ার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২১, ০১:৩৯ রাত
আপডেট : ০৬ অক্টোবর, ২০২১, ০১:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মঙ্গলের পর শুক্র গ্রহে অভিযানের ঘোষণা আমিরাতের

আন্তর্জাতিক ডেস্ক : মঙ্গলের পর এবার শুক্র গ্রহে নতুন মহাকাশ অভিযানের ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। শুক্র গ্রহের পাশাপাশি এই অভিযানে সৌর জগতের গ্রহাণু বলয় পরীক্ষা করবে। মঙ্গলবার টুইটারে আমিরাত সরকার এই ঘোষণা দিয়েছে।

দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রশিদ টুইটারে জানান, পরিকল্পনার মধ্যে রয়েছে একটি গ্রহাণুতে ক্রাফট ল্যান্ডিং করা। এটি হবে কোনও আরব মহাকাশ অভিযানে প্রথমবারের মতো গ্রহাণুতে অবতরণ।

রাজধানী আবুধাবির যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ লিখেছেন, শুক্র ও গ্রহাণু বলয়ে নতুন প্রকল্প শুরু আমাদের দেশের বর্ধমান মহাকাশ কর্মসূচির উচ্চাকাঙ্ক্ষী অভিযানের নতুন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

তিনি আরও লিখেছেন, মহাকাশ গবেষণা, বৈজ্ঞানিক গবেষণা ও সৌর জগতকে ব্যাখ্যায় আমিরাত অর্থবহ অবদান রাখতে আমিরাত দৃঢ় প্রতিজ্ঞ।

গ্রহাণু বলয়ের অভিযানে ৩.৬ বিলিয়ন কিলোমিটার পাড়ি দেবে আমিরাতের মহাকাশযানটি। যা পৃথিবী থেকে মঙ্গলে পরিচালিত অভিযানের চেয়ে সাতগুণ বেশি দূরত্বের।

শুক্র গ্রহের দূরত্ব পৃথিবী থেকে মঙ্গলের দূরত্বের অর্ধেকের কম। এটি পৃথিবীর সবচেয়ে নিকটতম গ্রহ। ১৯৬২ সালে এই গ্রহে প্রথম মহাকাশ অভিযান পরিচালনা করে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সোভিয়েত ইউনিয়নের অনেক মহাকাশযান গ্রহটিতে অবতরণ করলেও বায়ুর চাপ ও তীব্র গরমের কারণে ঠিকতে পারেনি। গ্রহটির পৃষ্ঠের তাপমাত্রা প্রায় ৪৬৫ ডিগ্রি সেলসিয়াস।

২০২১ সালের ফেব্রুয়ারিতে মঙ্গলগ্রহে মহাকাশযান পাঠায় আমিরাত। হোপ প্রোব নামের এই প্রকল্পে লাল গ্রহের বায়ুমণ্ডলের তথ্য সংগ্রহ করছে। সূত্র: আল-আরাবিয়া

  • সর্বশেষ