শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বোম্বস’ ইরানে ফেলার পরিকল্পনা, কতটা ভয়ংকর এই বোমা? ◈ একদিনে যে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পায়রা বন্দরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের পথ সুগম, আন্ধারমানিক সেতুর ডেক নির্মাণ সম্পন্ন ◈ সাগরে ভাসছে হাজার হাজার আইফোন ১৮! জেলেদের হাতে কোটি টাকার ‘ধন’ (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা জোরদারের নির্দেশ তারেক রহমানের, থাকছে বিশেষ প্রটোকল ◈ সাফে জাতীয় দলের জার্সিতে রোনান সু‌লিভান, সরাসরি অভিষেকের অপেক্ষা ◈ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা ◈ শাহ আমানত বিমানবন্দরে দফায় দফায় চুরি, অন্ধকারে পড়েছিল এক কিলোমিটার এলাকা ◈ আমদানিতে চাহিদা বাড়ায় ডলারের দাম ফের বাড়ছে, আন্তঃব্যাংকে সর্বোচ্চ ১২৩ টাকা ৫০ পয়সা ◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২১, ০৯:২৯ রাত
আপডেট : ০৫ অক্টোবর, ২০২১, ০৯:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুবাই এক্সপোতে ২০০ কেজি স্বর্ণ দিয়ে তৈরি কোরআন প্রদর্শন

ওবায়দুল হক মানিক: [২] ১৯০ টি দেশের অংশ গ্রহণের শুরু হয়েছে আন্তর্জাতিক প্রদর্শনী ‘দুবাই এক্সপো-২০২০'। ১ অক্টোবর থেকে শুরু হওয়ার এ মেলা আগামী ছয় মাসব্যাপী চলবে। অত্যন্ত জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের অন্যতম বৃহত্তম এই প্রদর্শনী চালু হয়।

[৩] এই প্রদর্শনীতে থাকবে নানা চমক। ধারণা করা হচ্ছে, প্রদর্শনীটি রেকর্ড করতে যাচ্ছে। বৃহত্তম এই প্রদর্শনীর অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে ২০০ কেজি স্বর্ণ দিয়ে তৈরি বৃহত্তম কোরআনের অংশবিশেষের প্রদর্শনী।

[৪] বিশ্বের সর্ববৃহৎ পবিত্র কোরআনটি পাকিস্তানে প্রস্তুত করা হচ্ছে। এর প্রতিটি হরফ সাজানো হচ্ছে স্বর্ণ দিয়ে। পাকিস্তানের বিখ্যাত শিল্পী শহিদ রাসাম কোরআনটি প্রস্তুত করছেন। ফ্রেম ছাড়া সাড়ে আট ফুট দৈর্ঘ্যর এবং সাড়ে ছয় ফুট প্রস্থের এই কোরআন তৈরি করতে ব্যয় হবে ২০০ কেজি স্বর্ণ। ৫৫০ পৃষ্ঠার এ কোরআনে শব্দ রয়েছে প্রায় ৮০ হাজার। প্রতিটি পৃষ্ঠায় গড়ে ১৫০ শব্দ থাকবে। এগুলো তৈরি করতে প্রায় ২০০ কেজি স্বর্ণ এবং ২ হাজার কেজি অ্যালুমিনিয়াম ব্যবহার করা হবে। অ্যালুমিনিয়াম নির্মিত শব্দগুলো স্বর্ণ দিয়ে মোড়া থাকবে।

[৫] এ বিষয়ে দুবাইয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে পাকিস্তানি ওই শিল্পী বলেন, '২০২৫ সালের মধ্যে এই কোরআনটি সম্পন্ন করার ব্যাপারে তারা আশাবাদী। তবে এক্সপো ২০২০ দুবাইয়ে তিনি এই কোরআনের অংশবিশেষ উপস্থাপন করবেন। লাখ লাখ দর্শকের কাছে সৃজনশীল কাজটি তুলে ধরার জন্য তিনি এটিকে উপযুক্ত ও সঠিক প্ল্যাটফর্ম বলে মনে করছেন।'

  • সর্বশেষ