শিরোনাম
◈ আমার চারটি গাড়ি আছে, চারজন ড্রাইভার আছে, খুব একটা গরীব মানুষ, না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বাংলা‌দে‌শের মুশ‌ফিকুর র‌হিম ও তাইজুল আইসিসির মাসসেরা ক্রিকেটারের দৌড়ে ◈ আইসিসি শাস্তি দি‌লো নাহিদ রানা‌কে ◈ প্রধানমন্ত্রীর সফর শেষে সেই সড়কের ইট তুলে নেওয়া হলো! ◈ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ১২টি চুক্তি ◈ অফিসে ঢুকে বলে, “বাপে ফোন দেয়, ধরস না কেন? বাপের সঙ্গে কথা না বলে কীভাবে ব্যবসা করিস সেটা দেখবো” ◈ ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক ◈ প্রবাসীদের জন্য সুখবর: ১৩ ধরনের ওয়ার্ক পারমিটে নতুন সুবিধা, শ্রমবাজার আধুনিক করছে আমিরাত ◈ অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে এনে ব্যবসা ও কর্মসংস্থানবান্ধব বাজেট দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী ◈ সরকারি-বিরোধী সব সংসদ সদস্যের এলাকায় সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২১, ০৬:১৩ বিকাল
আপডেট : ০৫ অক্টোবর, ২০২১, ০৬:১৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আজ মাত্র দুই উইকেট নিলেই দারুণ এক মাইলফলক স্পর্শ করবেন মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক: [২] বল হাতে দুর্দান্ত ফর্মে রয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ফাস্ট বোলার মোস্তাফিজুর রহমান। যার ধারাবাহিকতায় তিনি বজায় রেখেছেন চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলেও। এদিকে আজ নিজেদের মহা গুরুত্বপূর্ণ ম্যাচে রাতে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হচ্ছে ফিজের দল রাজস্থান রয়েলস।

[৩] এই ম্যাচে দারুন একটি মাইলফলকের সামনে দাঁড়িয়ে রয়েছেন টাইগার কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। এবছর (২০২১) টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম ফাস্ট বোলার হিসেবে ৫০ উইকেটের সামনে দাঁড়িয়ে মোস্তাফিজ। আর মাত্র দুটি উইকেট নিতে পারলেই উইকেটের হাফ সেঞ্চুরি পূরণ করবেন সাতক্ষীরা এক্সপ্রেস।

[৪] এবছর মোস্তাফিজ আইপিএলে রাজস্থান রয়েলস, বাংলাদেশ জাতীয় দল এবং ঢাকা প্রিমিয়ার লিগে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে টি-টোয়েন্টি খেলেছেন। ৩৬ ম্যাচে ৭.০৯ ইকোনমিক রেটে ৪৮ উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমান। এরমধ্যে ৫ উইকেট নিয়েছেন একবার আর ৪ উইকেট শিকার রয়েছে একবার। মোহামেডানের বিপক্ষে মাত্র ২২ রানে ৫ উইকেট এবছর তার সেরা বোলিং ফিগার।

[৫] আজ মুম্বাই ইন্ডিয়ান্স-এর বিপক্ষে আর মাত্র দুটি উইকেট নিতে পারলে এবছর টি-টোয়েন্টি ক্রিকেটে ৫০ উইকেট নেবেন মোস্তাফিজুর রহমান।

[৬] উল্লেখ্য, এ বছরে টি-টোয়েন্টি ক্রিকেটে ৫০ টির বেশী উইকেট নিয়েছেন শুধুমাত্র রশিদ খান। ৩৯ ইনিংসের ৫৪ উইকেট নিয়েছেন তিনি। আইপিএল

  • সর্বশেষ
  • জনপ্রিয়