শিরোনাম
◈ নারী প্রশ্ন, ভোটার মাইগ্রেশন ও পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনি রাজনীতিতে উত্তাপ ◈ চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মবিরতির পর কড়া ব্যবস্থা, সরাসরি বুকিং ও সভা-সমাবেশ নিষিদ্ধ, বিএনপিপন্থী চার নেতা বদলি ◈ বিশ্ববিদ্যালয়ের হলে উপমার লাশ, হিসাব মিলছে না কারও ◈ অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করলো পাকিস্তান ◈ তুরস্ক ভিসা এখন ঢাকায়: কোথায়, কখন, কত ফি—সব তথ্য এক নজরে ◈ জুলাই সনদে গণভোট: ‘হ্যাঁ’ জিতলে সংস্কার, ‘না’ জিতলে কী হবে? ◈ যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৭ হাজার টন গম ◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২১, ০১:০৩ দুপুর
আপডেট : ০৪ অক্টোবর, ২০২১, ০১:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহীর করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ৪ মৃত্যু

মঈন উদ্দীন: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। তাদের একজন করোনা পজিটিভ ছিলেন এবং বাকি তিনজনের করোনার উপসর্গ ছিল। সোমবার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, মারা যাওয়া চারজনের মধ্যে রাজশাহীর তিনজন এবং একজন চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা। তাদের মধ্যে রাজশাহীর একজন করোনায় আক্রান্ত ছিলেন। মৃত চার জনের মধ্যে দুইজন পুরুষ ও দুইজন নারী। শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে ৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে করোনায় আক্রান্ত ১২ জনকে শনাক্ত করা হয়েছে। এছাড়াও মেডিকেল কলেজ ল্যাবে রাজশাহীর ১৭৯টি নমুনা পরীক্ষায় পাঁচজনের শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্ত হার ৬ দশমিক ২৩ শতাংশ।

হাসপাতাল সূত্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮ জন রোগী ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন ১৩ জন। সোমবার সকাল পর্যন্ত ২৪০টি শয্যার বিপরীতে ভর্তি ছিলেন ৮৭ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়