শিরোনাম
◈ জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান বিএনপির ◈ ১২ তারিখেই নির্বাচন হবে, হতেই হবে: ইনকিলাব মঞ্চ ◈ বিএনপি ও জামায়াতের নির্বাচনি ইশতেহার: নতুনত্ব কি আছে? ◈ নতুন কর্মসূচির ঘোষণার কথা জানিয়ে শাহবাগ ছাড়ল ওসমান হাদি হত্যার বিচার দাবির আন্দোলনকারীরা ◈ তারেক রহমানকে নির্বাচনী বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জামায়াত আমিরের ◈ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান, দেশের বাজারেও উচ্চমূল্য অব্যাহত ◈ সোহান ঝ‌ড়ে ধুম‌কেতুর বিরু‌দ্ধে দুর্বার একাদ‌শের জয় ◈ ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি ভোটাররা কি দেশের নির্বাচনে প্রভাব ফেলতে পারেন? ◈ নীরবে মদ বিক্রি শুরু করেছে সৌদি আরব, কিনতে পারছেন যারা ◈ যমুনার সামনে বিক্ষোভে অধিকাংশই লাঠির আঘাতে আহত: ঢামেক পরিচালক (ভিডিও)

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২১, ১২:৫৯ দুপুর
আপডেট : ০৪ অক্টোবর, ২০২১, ০১:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্বাস্থ্য মন্ত্রণালয়কে প্রধানমন্ত্রীর অভিনন্দন

সালেহ্ বিপ্লব: [২] শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে গত ২৮ সেপ্টেম্বর সারাদেশে গণটিকা কর্মসূচি পালন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এই বিশাল কর্মযজ্ঞ সফলভাবে সম্পন্ন করায় সন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।

[৩] তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য অধিদপ্তর এবং সংশ্লিষ্ট সব দপ্তরের কর্মকর্তা-কর্মচারীকে শুভেচ্ছা জানিয়েছেন।

[৪] প্রধানমন্ত্রীর জন্মদিনে উপলক্ষে ৭৫ লাখ টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ছিলো। ঘোষণা ছিলো, লক্ষ্যমাত্রা পূরণ না হওয়া পর্যন্ত বিশেষ এই গণটিকা কার্যক্রম চলবে।

[৫] স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২৮ ও ২৯ সেপ্টেম্বর, দুদিনে সবমিলিয়ে দেওয়া হয়েছে ৮০ লাখ ৯৩ হাজার ২৩৬ ডোজ টিকা।

[৬] ২৮ সেপ্টেম্বর ৬৭ লাখ ৫৮ হাজার ৯৯২ ডোজ এবং পরদিন বুধবার দেওয়া হয়েছে ১৩ লাখ ৩৪ হাজার ২৪৪ ডোজ।

[৭] প্রথম ডোজ দেওয়া হয়েছে ১১ লাখ ৮৬ হাজার ৯৩ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ১ লাখ ৪৮ হাজার ১৫১ জনকে।

[৮] বিশেষ এই গণটিকায় অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার ভ্যাকসিন দেওয়া হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়