শিরোনাম
◈ ৪ কিমি গতির ঢাকা শহর! যানজট কমাতে এআই ও জিরো সিগন্যাল ট্রাফিক ব্যবস্থাপনার পথে বাংলাদেশ ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জোট সমীকরণ: কে কার সঙ্গে, কে কোথায় প্রতিদ্বন্দ্বিতা করছে? ◈ ভোটের দিন প্রার্থী, পোলিং এজেন্ট ও ভোটারদের যেসব বিধিনিষেধ মানতে হবে ◈ আমরা এককভাবে সরকার গঠনে সক্ষম হবো: ডয়চে ভেলেকে তারেক রহমান (ভিডিও) ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আরব আমিরাতের বিরু‌দ্ধে দাপু‌টে জয় নিউ জিল্যান্ডের ◈ নির্বাচনে টানা ছুটি: সরকারি চাকরি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান—কার কত দিন? ◈ বাংলাদেশের নতুন রাজনৈতিক সমীকরণে আওয়ামী লীগ নিয়ে ভারতের দোটানা! ◈ বিদায় নিয়ে কোথায় যাবেন, জাতিকে জানালেন প্রধান উপদেষ্টা ◈ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজট ◈ দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করল বিএনপি

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২১, ০৪:৫৩ দুপুর
আপডেট : ০২ অক্টোবর, ২০২১, ০৫:৫২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শর্ত শিথিল করায় উন্নয়নশীল দেশ সত্ত্বেও ইউরোপীয় ইউনিয়নে জিএসপি সুবিধা পাওয়ার আশা বিজিএমইএ'র

খালিদ আহমেদ: [২] বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান বলেছেন, পোশাক শিল্পের প্রসার, প্রচার এবং উন্নয়নে বিজিএমইএ এর প্রচেষ্টা ও উদ্যোগ অব্যাহত আছে।

[৩] তিনি বলেন, ইউরোপ আমাদের প্রধান বাজার। সেখানে আমাদের পোশাক ৬০ শতাংশ রপ্তানি হয়। স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের মাধ্যমে এই বাজারটিতে আমাদের শুল্কমুক্ত সুবিধায় পরিবর্তন আসবে। যদিও বর্তমান সুবিধা ২০২৯ পর্যন্ত থাকবে। এরপরও যেন আরও অন্তত ১২ বছর এই সুবিধা বহাল রাখা হয় তার জন্য সরকার এবং বিজিএমইএ একসাথে কাজ করছে।

[৪] শনিবার রাজধানীর একটি হোটেলে বিজিএমইএ সভাপতির উত্তর আমেরিকার সফর শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

[৫] সফরকালীন বিভিন্ন কর্মসূচি ও পোশাক শিল্পের সার্বিক পরিস্থিতি তুলে ধরতে বিজিএমইএ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

[৬] সভাপতি ফারুক হাসান বলেন, পোশাক খাত আমাদের গর্ব, এই খাতকে ঘিরে আছে কোটি মানুষের জীবন ও জীবিকা। আগামী দিনে বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়নের যে ভিশন তৈরি করেছে, তা অর্জনে পোশাক শিল্পের গুরুত্ব অপরিসীম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়