শিরোনাম
◈ সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিল হাইকোর্ট ◈ এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি রাখাসহ ১১ নির্দেশনা সরকারের ◈ গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি: মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন খালেদা জিয়া ◈ প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও প্রত্যাবর্তনে বিমানবন্দরে থাকবেন ৪ জন ◈ বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ হাইকোর্টের ◈ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান ◈ এক টাকাও বেশি নিলে ব্যবস্থা: ঈদে ভাড়া বাড়ালে রুট পারমিট বাতিল: শেখ রবিউল আলম ◈ ইরানে মার্কিন হামলায় সমর্থন নয়, যুক্তরাষ্ট্রের দাবি নাকচ করল স্পেন ◈ ‘নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ে’র রাজসাক্ষী রিজওয়ানা, জিজ্ঞাসাবাদের দাবি জামায়াতের (ভিডিও) ◈ ৯ উপজেলায় প্রাথমিকভাবে চালু হচ্ছে কৃষক কার্ড

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২১, ০৪:৩১ দুপুর
আপডেট : ০২ অক্টোবর, ২০২১, ০৪:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]আইপিএলের হঠাৎ জার্সি বদলালো দিল্লি ক্যাপিটালস

স্পোর্টস ডেস্ক :[২]ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের ৪৬তম ম্যাচে শনিবার বিকালে মুখোমুখি দিল্লি ক্যাপিটালস এবং মুম্বাই ইন্ডিয়ান্স। গত বছরের টুর্নামেন্টের দুই ফাইনালিস্টের ম্যাচ ঘিরে উত্তেজনা আছে ভালই তবে আরেকটি বিষয় নজর কাড়ছে তা হলো দিল্লি ক্যাপিটালসের জার্সি।

[৩]দিল্লির সচরাচর গাঢ় নীলের বদলে আজ হালকা আকাশি রংয়ের জার্সি গায়ে মাঠে নামতে দেখা গেছে। দিল্লির জার্সি পাকাপাকিভাবে বদলায়নি, বরং শুধুমাত্র মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধেই এই ম্যাচে দিল্লিকে গাঢ় নীলের বদলে আকাশি জার্সি পরে খেলতে দেখা যাবে। দিল্লির জার্সির নীচের দিকে রামধনুর রঙের মধ্যেই এই জার্সির আসল অর্থ লুকিয়ে।

[৪]আয়তনে বিশ্বের সপ্তম ও জনসংখ্যায় দ্বিতীয় বৃহত্তম সুবিশাল দেশ ভারতের বৈচিত্রকে উদযাপন করতেই এই নতুন জার্সি গায়ে মাঠে নামতে চলেছে দিল্লি।
সম্পাদনা : রাহুল রাজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়