শিরোনাম
◈ জরিমানা ছাড়াই ভ্যাট রিটার্ন জমা দেয়ার সময় বাড়াল এনবিআর ◈ কক্সবাজার ও পেনাংয়ের মধ্যে সরাসরি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নিশ্চিত করেছে এয়ার এশিয়া: বিমান পরিবহনমন্ত্রী ◈ অফশোর বিনিয়োগে আগ্রহ বাড়াতে লন্ডনে রোডশো, তথ্য নিয়েছে ১০ কোম্পানি ◈ বাবরির স্মৃতি থেকে উজ্জয়িনী: ভারতে মুসলিমদের ধর্মীয় স্থানের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ ◈ সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা ◈ সাইবার অপরাধ দমনে ৪৫৯২ জনের বিশেষ ইউনিট, নিয়োগ পাবেন প্রযুক্তি বিশেষজ্ঞরা ◈ ২ লাখ ২০ হাজার টন সার কিনবে সরকার ◈ জ্বালানি আসছে, ভালভ পরীক্ষায় সাফল্য—উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর ◈ ৪৯ সেকেন্ড আগে গোল, পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমস হ‌কির ফাইনালে ভারত  ◈ চীনের কাছে ৭-১ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

প্রকাশিত : ০৫ মার্চ, ২০২৬, ১০:২৮ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সে‌মিফাইনা‌লে ভারতের বিরু‌দ্ধে জ্বলে উঠবেন জস বাটলার, আশাবাদী ইংলিশ অধিনায়ক

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমি-ফাইনালের আগে ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক জস বাটলারের পারফরম্যান্স নিয়ে আস্থা প্রকাশ করেছেন। ইংল্যান্ড সুপার এইটে সব ম্যাচ জিতে অপ্রতিরোধ্য অবস্থানে থাকলেও এই সময় বাটলার রান সংগ্রহে ব্যর্থ হয়েছেন।

চলতি বিশ্বকাপে ৭ ইনিংসে বাটলারের সংগ্রহ মাত্র ৬২ রান। এর মধ্যে নেপাল ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দুই ম্যাচে ৪৭ রান করেছিলেন বাটলার, কিন্তু পরের পাঁচ ম্যাচে একবারও দুই অঙ্ক ছুঁতে পারেননি।

সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে রানের খাত খোলতে ব্যর্থ হন ৩৫ বছর বয়সী এই অভিজ্ঞ ব্যাটার। পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে আগের দুই ম্যাচেও হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে তাকে।
তবে হ্যারি ব্রুকের মতে, ভারতের বিপক্ষে সেমি-ফাইনালে বাটলার ফর্মে ফিরে দলকে বড় অবদান রাখতে পারবেন। ব্রুক স্কাই স্পোর্টসকে বলেন,'আমার মনে হয়, বাটলারকে একা ছেড়ে দেওয়া উচিত, তার মতো খেলোয়াড়কে স্বাভাবিকভাবে খেলতে দেওয়া উচিত।

সে এই খেলায় সর্বকালের সেরাদের একজন। আমি দেখতে পাচ্ছি, সে সেমি-ফাইনালে ভালো করতে যাচ্ছে। ইংল্যান্ডের সেমি-ফাইনাল ম্যাচটি মুম্বাইয়ে অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ