শিরোনাম
◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল ◈ সোমবার বগুড়ায় যাত্রা, ‘ই-বেইল বন্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২১, ১২:১৬ দুপুর
আপডেট : ০২ অক্টোবর, ২০২১, ১২:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্বকাপে বিরাট কোহলির উইকেট নিতে চান বাংলাদেশের পেসার শরিফুল

স্পোর্টস ডেস্ক : [২] বাংলাদেশের পেস বোলিং আক্রমণের প্রায় নিয়মিত সদস্য শরিফুল ইসলাম। গত কয়েকটি সিরিজে দারুণ পারফরম্যান্সে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা করে নিয়েছেন বাঁহাতি এই পেসার।

[৩] বিশ্বকাপে যাওয়ার আগে নিজের লক্ষ্যের কথা সংবাদমাধ্যমের সঙ্গে খোলাসা করেছেন এই পেসার। জানিয়েছেন সুযোগ পেলে ভারতের অধিনায়ক বিরাট কোহলির উইকেট নিতে চান তিনি। শরিফুল বলেছেন, ভারতের বিপক্ষে খেললে অবশ্যই চেষ্টা করব বিরাট কোহলির উইকেট নিতে।

[৪] বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান ধরা হয় কোহলিকে। যেকোনো তরুণ বোলারেরই স্বপ্ন থাকে কোহলির উইকেট নেয়ার। ব্যতিক্রম নেই শরিফুলের ক্ষেত্রেও। - ক্রিকফ্রেঞ্জি, সম্পাদনা: বাদল

  • সর্বশেষ
  • জনপ্রিয়