শিরোনাম
◈ বাংলাদেশ-ইউনান বাণিজ্য সম্প্রসারণে নতুন সম্ভাবনা, বাড়ছে বিনিয়োগ ও ব্যবসায়িক সংযোগ ◈ স্থানীয় নির্বাচন: ৪ হাজার ৫৮০ ইউপির ভোট সামনে রেখে ১৩২ কোটি টাকার কেনাকাটা ◈ রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল, বাড়ছে রেমিট্যান্সও ◈ স্কুল-কলেজের ছুটির তালিকায় পরিবর্তন, একাদশের ক্লাসও একদিন পিছিয়েছে ◈ খুনিরা হত্যার পরদিন অপ্রতিমের মায়ের সঙ্গে যে ‘নাটক’ করে ◈ ঝাড়ফুঁকের কথা বলে শিশুকে বলাৎকার, সাবেক জামায়াত নেতা গ্রেপ্তার ◈ আশুলিয়ায় সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যানে ভয়াবহ বিস্ফোরণ, নিহত বেড়ে ৮ ◈ কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের বগিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট ◈ জ্বালানি তেলের দাম এক লাফে ২০ টাকা বাড়ল, ডিজেল ১৩৫ ও পেট্রোল ১৬০ টাকা লিটার ◈ ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২১, ০৮:৫৫ রাত
আপডেট : ০১ অক্টোবর, ২০২১, ০৮:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চাতলাপুর শুল্ক স্টেশন দিয়ে ভারতে গেল ৪ মে. টন ইলিশ

স্বপন দেব : [২] মৌলভীবাজারের কুলাউড়ার চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে প্রথমবারের মতো ভারতের উত্তর ত্রিপুরায় দুই দিনে ৪ মে.টন ইলিশ মাছ রপ্তানি করা হয়েছে। প্রায় তিন বছর এ স্থল শুল্ক স্টেশন দিয়ে মাছ রপ্তানি বন্ধ থাকার পর ইলিশ মাছ রপ্তানির মাধ্যমে আবার মাছ রপ্তানি শুরু হলো।

[৩] চাতলাপুর শুল্ক স্টেশনের ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন সমকালকে এ তথ্য নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার ও শুক্রবার ৪ মে. টন ইলিশ ভারতে রপ্তানি হয়েছে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এ বছর ভারতে ৪ হাজার ৬০০ মে. টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে সরকার। ভারত ও বাংলাদেশ দুই দেশের কাস্টমস থেকে শুল্কমুক্ত সুবিধায় ইলিশের এসব চালান রপ্তানি করা হচ্ছে বলে জানান তিনি।

[৫] আমদানি ও রপ্তানিকারক এবং ক্লিয়ারিং এজেন্ট শাহজাহান এন্টারপ্রাইজের মালিক সোহেল রানা চৌধুরী জানান, তাঁর মাধ্যমে গত ২ দিনে প্রতি কেজি ইলিশ মাছ ১০ মার্কিন ডলার করে ৪০ হাজার ডলারের বিনিময়ে ৪ হাজার কেজি ইলিশ ত্রিপুরায় পাঠানো হয়েছে। উত্তর ত্রিপুরার কৈলাশহরের মনিকা এন্টারপ্রাইজ এসব বাংলাদেশি ইলিশ মাছ গ্রহণ করে। সোহেল রানা চৌধুরী আরও জানান, ৪ অক্টোবর থেকে দেশে ইলিশ মাছ ধরা বন্ধ। এ নিষেধাজ্ঞা শেষ হলে এ পথে আরও ইলিশ মাছ রপ্তানি করা হবে।

[৬] তিনি আরো জানান, গত দুই দিনে বাংলাদেশি তিনটি প্রতিষ্ঠান ভারতের উত্তর ত্রিপুরার কৈলাশহরে চার হাজার কেজি ইলিশ মাছ রপ্তানি করে। গত বৃৃহস্পতিবার এ পথে আরিফ ট্রেডিং ও জারা এন্টারপ্রাইজ দুই হাজার কেজি ইলিশ মাছ রপ্তানি করে। শুক্রবার দুপুরে ঢাকার বিডিএস করপোরেশন কৈলাশহরে দুই হাজার কেজি ইলিশ মাছ রপ্তানি করে।

[৭] চাতলাপুর স্থল শুল্ক স্টেশনের কাস্টমস সুপারিনটেনডেন্ট আব্দুল্লাহ আল মামুন দুই দিনে চার হাজার কেজি ইলিশ মাছ রপ্তানির সত্যতা নিশ্চিত করেন।

 

 

  • সর্বশেষ