শিরোনাম
◈ ডিসেম্বরে শেখ হাসিনা না ফিরলে কী হবে, জানালেন রুমিন ফারহানা (ভিডিও) ◈ ২০৩৫ সালেই খ্রিষ্টধর্মকে ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম ধর্ম হবে ইসলাম, বাড়বে মুসলিম জনসংখ্যা: পিউ রিসার্চের পূর্বাভাস ◈ ফেসবুক দেখলে মনে হবে দেশ আফগানিস্তান হয়ে গেছে: এসপি মাসুদ ◈ যে শর্ত মানলে সরকারকে সহযোগিতা করবে জামায়াত, জানালেন মিয়া গোলাম পরওয়ার ◈ আমাজনের গভীর অরণ্যে বিচ্ছিন্ন আদিবাসী ‘আওয়া’ জনগোষ্ঠীর বিরল ছবি প্রকাশ, অস্তিত্ব বিলুপ্তির শঙ্কা ◈ শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী ◈ ঢাকায় আশ্রয় নেওয়া নেতাকর্মীদের ধরতে ডিএমপির চিরুনি অভিযানের ঘোষণা ◈ নড়াইলের কালিয়ায় বিএনপির শোডাউনে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, কৃষক দল ও জাসাসের দুই নেতা নিহত ◈ জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ ◈ দিনাজপুর সীমান্তে আকাশ থেকে নজর রাখছে বিজিবি, বাড়ানো হয়েছে নিরাপত্তা

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২১, ০৭:২৮ বিকাল
আপডেট : ০১ অক্টোবর, ২০২১, ০৭:২৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সুলতান মনসুর এমপি নামে প্রতারণা, রেল কর্মচারী আটক

স্বপন দেব : [২] মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের এমপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদের পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে রেলওয়ের এক কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) রাতে সিলেট রেলস্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

[৩] গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মো. সুজন মিয়া (৪০)। তিনি রেলওয়েতে ওয়েম্যান পদে কাজ করেন। তাঁর বাড়ি সুনামগঞ্জ সদর উপজেলার সদরঘর এলাকায়।

[৪] পুলিশ সূত্রে জানা গেছে, সুজন সম্প্রতি চট্টগ্রামে অবস্থিত রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান যন্ত্র প্রকৌশলী বোরহান উদ্দিনকে মুঠোফোনে কল দেন। এ সময় তিনি নিজেকে সাংসদ সুলতান মনসুর পরিচয় দিয়ে অস্থায়ী ভিত্তিতে দুজন লোককে ওই দপ্তরে নিয়োগ দিতে বলেন। একপর্যায়ে সুজন মুঠোফোনে দুই চাকরিপ্রার্থীর নাম-ঠিকানা উল্লেখ করে তাঁর কাছে খুদে বার্তাও পাঠান।

[৫] ওই ঊর্ধ্বতন কর্মকর্তার পরামর্শ অনুযায়ী দুই প্রার্থীকে দিয়ে তাঁর বরাবর লিখিত আবেদনও পাঠানো হয়। আবেদন পাওয়ার পর সেখানে সাংসদের সুপারিশ না থাকায় রেলওয়ের কর্মকর্তার সন্দেহ হয়। এরপর তিনি সাংসদের ব্যক্তিগত মুঠোফোন নম্বর সংগ্রহ করে তাঁর সঙ্গে কথা বলেন। এ সময় সুজনের প্রতারণার বিষয়টি ধরা পড়ে।

[৬] পরে সাংসদের পরামর্শে ওই কর্মকর্তা চট্টগ্রামের কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। প্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার রাতে সিলেট রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে সুজনকে গ্রেপ্তার করে কুলাউড়া থানায় নিয়ে যাওয়া হয়।

[৭] এ ব্যাপারে কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, নিজেকে সাংসদ সুলতান মনসুরের পরিচয় দিয়ে সুজন তাঁর ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে প্রতারণা করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুজন জানিয়েছেন, তিনি চাকরি দেওয়ার কথা বলে ওই দুই চাকরিপ্রার্থীর কাছে ৫০ হাজার টাকা দাবি করেন। তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে মৌলভীবাজারের আদালতে পাঠানো হয়েছে। তবে রেলওয়ের সংশ্লিষ্ট কোনো কর্মকর্তা এ ব্যাপারে মামলা করলে ওই মামলায় তাঁকে পরে গ্রেপ্তার দেখানো যাবে।

 

  • সর্বশেষ