শিরোনাম
◈ গঙ্গার পানি বণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ, থাকবে ‘গ্যারান্টি ক্লজ’: পানিসম্পদমন্ত্রী ◈ এশিয়ান গেমস পুরুষ হ‌কি‌তে শ্রীলঙ্কাকে উড়িয়ে ঘুরে দাঁড়ালো বাংলাদেশ ◈ মা-বাবার ধারাবাহিকতায় বিশ্বমঞ্চে নতুন ইতিহাস: জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ অপ্রচলিত বাজারে তৈরি পোশাক রপ্তানিতে রেকর্ড, আগস্টে আয় ৬৪৩ মিলিয়ন ডলার ◈ বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্রের চাপের মুখে বাংলাদেশ ◈ ‘আজ কেন মন উদাসী’ গানের সেই শিক্ষক বিউটি রানী এবার সিলেটের শ্রেষ্ঠ শিক্ষক ◈ অস্ট্রেলিয়ার সরকারি স্বাস্থ্য পোর্টালে ওপেনএআই এজেন্টের অনুপ্রবেশ, আরো হামলার শঙ্কা ◈ ইরানের প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রীর বার্তা, সংঘাত দীর্ঘায়িত হলে প্রভাব পড়বে বাংলাদেশেও ◈ তিন বছর পর ভার‌তে ফিরছে আইপিএল নিলাম, ভেন্যু গোয়া ◈ ভারতকে নিয়ে ব্রা‌জিল কোচ আনচেলত্তি, প্রীতি ম্যাচ বলতে কিছু নেই

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২১, ০৫:১২ বিকাল
আপডেট : ০১ অক্টোবর, ২০২১, ০৫:১২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সুইজারল্যান্ডে আমরুল্লাহ সালেহ এর নেতৃত্বে নির্বাসিত আফগান সরকার

আসিফুজ্জামান পৃথিল: [২] সুইজারল্যান্ডের আফগান দূতাবাস থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ইসলামি প্রজাতান্ত্রিক আফগানিস্তানই দেশটির একমাত্র বৈধ সরকার, যা জনগণের ভোটে নির্বাচিত। খামা প্রেস

[৩] বিবৃতিতে আরো বলা হয়, আফগানিস্তান এখন বহিঃশক্তির দখলে। আফগান সরকারের ঐতিহাসিক দায়িত্বের ভিত্তিতে দেশের প্রবীণদের সঙ্গে পরামর্শ করে নির্বাসিত সরকার ঘোষণা দেওয়া হয়েছে।

[৪] আশরাফ ঘানির পলায়ন ও দেশের রাজনীতিতে ভাঙনের পর আমরুল্লাহ সালেহ দেশের নেতৃত্ব দেবেন। তিনি নির্বাসিত সরকারের প্রধান হবেন। এ ছাড়া শিগগিরই সরকারের তিনটি বিখাগ নির্বাহী, বিচারিক ও আইনসভা সক্রিয় করা হবে।

[৫] আহমদ মাসউদের নেতৃত্বাধীন তালেবানবিরোধী প্রতিরোধ মোর্চাকে সমর্থনের ঘোষণা দেওয়া হয়েছে এবং আফগানিস্তানের সব দূতাবাস ও কনস্যুলেট স্বাভাবিকভাবে চলবে বলে জানানো হয়েছে।

  • সর্বশেষ