শিরোনাম
◈ আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর ইরান কোন পথে? ◈ বিশ্ব তেল বাজার অস্থির: দাম বেড়ে ১০ শতাংশ, সরবরাহ হুমকির মুখে ◈ দীর্ঘ বন্ধের পর খুলছে বাংলাদেশ-ভারতের বাণিজ্য আলোচনার দ্বার ◈ ইরানের সরকারি রেডিও-টেলিভিশন ভবনে হামলা ◈ ভারতে পলাতক আ,লীগের সাবেক এমপি জোয়াহেরুলের মরদেহ বেনাপোল সীমান্তে হস্তান্তর ◈ ফোনে জোরে জোরে কথা বলা ও অনৈতিক প্রস্তাবে অতিষ্ঠ হয়ে রুমমেটকে ৭ টুকরা: পুলিশের লোমহর্ষক বর্ণনা ◈ ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসতে চান ট্রাম্প ◈ ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ নিহত ◈ ইরানের হামলায় আমিরাতে বাংলাদেশিসহ তিনজন নিহত ◈ বাংলাদেশিদের জন্য ভিসা স্বাভাবিক করছে ভারত: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২১, ১১:২৪ দুপুর
আপডেট : ০১ অক্টোবর, ২০২১, ১১:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৯৫ বাংলাদেশিসহ ৩ শতাধিক অভিবাসী আটক মালয়েশিয়ায়

ওয়ালি উল্লাহ: [২] বৃহস্পতিবার দিনগত রাতে দেশটির জালান ইকো ম্যাজেস্টিক ১/২ সি, কাজাং -এ একটি শেয়ার্ড হাউস এলাকা থেকে ইমিগ্রেশন পুলিশ তাদেরকে আটক করেছে। জাগো নিউজ

[৩] অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক সেরি ইন্দেরা খায়রুল দাযাইমি দাউদ বলেন, রাত ১টায় শুরু হওয়া অভিযানে ৩২৬ জন বিদেশিকে আটক করা হয়। এরপর তাদের কাগজপত্র যাচাই করে ২৯৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

[৪] খায়রুল দাযাইমি আরো বলেন, বিদেশিদের অধিকাংশই উৎপাদন খাতে নির্মাণশ্রমিক হিসেবে কাজ করছেন। তবে তাদের মধ্যে কেউ কেউ নিজস্ব ব্যবসা করছেন। আটকদের মধ্যে ৯৪ জন ইন্দোনেশিয়ান পুরুষ ও ২৮ জন নারী রয়েছে। এছাড়া ৯৫ জন বাংলাদেশি ও ৬৬ জন মিয়ানমারের, একজন ঘানা এবং ৬ জন ভিয়েতনামী পুরুষ ও সাতজন নারী রয়েছেন।

[৫] তিনি সাংবাদিকদের বলেন, ‘আইন ৪৪৬’ মেনে না চলার অপরাধে তাদেরকে আটক করা হয়েছে। নিয়োগকারীদের ৫০ হাজার রিঙ্গিত জরিমানা করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়