শিরোনাম
◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড ◈ কুখ্যাত এপস্টেইন নথিতে বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান ◈ নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘুরা কেন শঙ্কিত? ◈ জানুয়ারিতে রেমিট্যান্সে নতুন রেকর্ড, এলো ৩.১৭ বিলিয়ন ডলার ◈ কুৎসা রটিয়ে, বিভ্রান্তি ছড়িয়ে এবং ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস  ◈ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ◈ কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে দালালচক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান, ২০ জনের কারাদণ্ড ◈ নোয়াখালীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুর

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২১, ০৭:৫৯ বিকাল
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২১, ০৭:৫৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বালিয়াকান্দিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৪০ হাজার টাকা জরিমানা

অনিক সিকদার: [২] রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে অবৈধ প্রক্রিয়ায় খাদ্যপণ্য তৈরি ও প্যাকেটজাতকরণ করার দায়ে একটি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

[৩] বৃহস্পতিবার ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মো. শরীফুল ইসলাম এর নেতৃত্বে বালিয়াকান্দি উপজেলার চরঘিকমলা এলাকায় অভিযান পরিচালিত হয়।

[৪] অভিযানকালে অবৈধ প্রক্রিয়ায় খাদ্যপণ্য তৈরি ও প্যাকেটজাতকরণ করার দায়ে এইচ এম এম ফুড প্রোডাক্টস কে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারায় প্রশাসনিক ব্যবস্থায় ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জরিমানাকালে তাকে ভবিষ্যতে এরকম কাজ না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়। এসময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা ও বালিয়াকান্দি থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়