শিরোনাম
◈ আফগা‌নিস্তা‌নের ক্রিকেটার বিরল রোগে আক্রান্ত হয়ে ‌দি‌ল্লির হাসপাতা‌লে ভর্তি, মৃত্যুর সঙ্গে লড়াই কর‌ছেন  ◈ অব‌হেলায় ২৪ কার্টন পড়ে আছে মানবাধিকার কমিশনে, ঝুঁকিতে গুম কমিশনের স্পর্শকাতর তথ্যপ্রমাণ ◈ পিএসএলে কোনও চুক্তিই হয়নি! তাহলে কেন মুজারাবানিকে নিষেধাজ্ঞা? যুক্তি দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড ◈ ডোপিংয়ে ‘ক্যাটেগরি এ’-তে ভারত, ভাবমূর্তিতে ধাক্কা, বাড়লো আন্তর্জাতিক নজরদারি ◈ সাতসকালে ভূমিকম্প : রাজধানীসহ দেশজুড়ে কম্পন অনুভূত ◈ জ্বালানি তেলের দাম বাড়ায় বছরে গ্রাহকের অতিরিক্ত ব্যয় প্রায় ১১ হাজার ২৫৪ কোটি টাকা ◈ আকাশসীমা নিয়ন্ত্রণে আধুনিক যুগে বাংলাদেশ ◈ ইরান যুদ্ধের প্রভাব, রেমিট্যান্স হ্রাসে চাপে পড়তে পারে বাংলাদেশের অর্থনীতি : দ্য ইকোনমিস্ট ◈ মার্কিন অবরোধ উপেক্ষা করে হরমুজ প্রণালি পাড়ি দিচ্ছে ইরানি জাহাজ ◈ নেতানিয়াহুকে গ্রেফতারের ইঙ্গিত দিলেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২১, ০২:২২ রাত
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২১, ০২:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বকৃত নোমান: প্রাপ্তবয়স্ক চৌদ্দজন ছাত্রের ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপ করে শিক্ষকতার নৈতিক অধিকার হারিয়েছেন ফারহানা ইয়াসমিন

স্বকৃত নোমান: বাংলাদেশের আইনের কোনো ধারায় লম্বা চুল রাখা অপরাধ নয়। লম্বা চুলের প্রতি গ্রামের মোড়ল-মাতবরদের ক্ষোভ আছে। এখন দেখা যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরও ক্ষোভ। ফারহানা ইয়াসমিন বাতেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ‘সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যায়ন বিভাগের’ শিক্ষক। অথচ এই শিক্ষক বিশ্ববিদ্যালয়ের চৌদ্দ শিক্ষার্থীর চুল কেটে দিয়েছেন। লম্বা চুল বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যও বটে। বিশাল বাংলার চাষাভুষারা আগে লম্বা চুল রাখতো, এখনো রাখে। আউল-বাউল-পীর-ফকিররা তো রাখেনই। কবি-সাহিত্যিক-শিল্পীরা এখনো রাখেন। কেবল তাই নয়, মুসলমান মৌলবী-মাওলানারাও লম্বা ‘বাবরি চুল’ রাখেন।

সুতরাং লম্বা চুলকে বাঙাল মানুষের সাংস্কৃতিক ঐতিহ্য বলা যেতে পারে। সাংস্কৃতিক ঐতিহ্য বিভাগের শিক্ষক হয়ে সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিই বিদ্বেষ ফারহানা ইয়াসমিন বাতেনের। বিশ্ববিদ্যালয়টি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে প্রতিষ্ঠিত। রবীন্দ্রনাথের চুলও লম্বা ছিলো। ফারহানা ইয়াসমিন বাতেন শিক্ষক, নরসুন্দর নন। অথচ তিনি নরসুন্দরের কাজ করেছেন। এই বিশ্ববিদ্যালয়ের বিধিবিধানেও লম্বা চুল রাখা অপরাধ নয়। আর শিক্ষার্থীরা প্রাপ্তবয়স্ক হওয়ার পর বিশ্ববিদ্যালয়ে পড়তে যায়। তারা চুল লম্বা রাখবে, না খাটো রাখবে সেটা তাদের অভিরুচি। প্রাপ্তবয়স্ক চৌদ্দজন ছাত্রের ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপ করে শিক্ষকতার নৈতিক অধিকার হারিয়েছেন ফারহানা। লেখক: কথাসাহিত্যিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়