শিরোনাম
◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও) ◈ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ রয়েছে, চাপ নেই: নির্বাচন কমিশনার মাছউদ ◈ আমি শুনেছি সরকারের একটি মহল কয়েকজনের লিস্ট করেছে তাদের পাশ করাতে হবে : মির্জা আব্বাস 

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২১, ০৮:১২ রাত
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০২১, ০৮:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বোয়ালমারীতে ধর্ষণ ও হত্যা মামলার আসামি ফাঁসির আদেশ

সনতচক্রবর্ত্তী: [২] ফরিদপুরের বোয়ালমারীতে ধর্ষণ ও হত্যা মামলায় জিন্দার আলী শেখ নামের এক আসামির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

[৩] মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক প্রদীপ কুমার এ রায় ঘোষণা করেন।

[৪] মৃত্যুদণ্ডপ্রাপ্ত জিন্দার আলী শেখ বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের কদমী গ্রামের সালাম শেখের ছেলে।

[৫] মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের কদমী গ্রামের মনোয়ার শেখের মেয়ে রুপালীকে বিভিন্ন সময় উত্ত্যক্ত করতেন একই এলাকার জিন্দার আলী শেখ ওরফে পলাশ। পরে জিন্দার আলী রুপালীকে বিয়ের প্রস্তাব দেন। রুপালীর পরিবার ওই প্রস্তাব ফিরিয়ে দেয়। ২০১০ সালের ২০ মে রুপালী খানম বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। পরদিন তার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশের সুরতহাল প্রতিবেদনে ধর্ষণ শেষে হত্যার প্রমাণ মেলে।

[৬] এ ঘটনায় নিহতের বাবা মনোয়ার শেখ বাদী হয়ে জিন্দার আলীকে আসামি করে একটি মামলা করেন। ওই মামলায় দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার আদালত এ রায় ঘোষণা করেন।

[৭] রায় ঘোষণার সময় আসামি জিন্দার আলী আদালতে উপস্থিত ছিলেন। রায় শুনে স্বামীকে নির্দোষ দাবি করে কান্নাকাটি শুরু করেন তার স্ত্রী।

[৮] ফরিদপুর জজ কোর্টের সরকারি কৌঁসুলি (পিপি) স্বপন কুমার পাল বলেন, মামলাটি আমি পরিচালনা করেছি। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন। এ রায়ে আমরা খুশি। সত্যের জয় হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়