শিরোনাম
◈ উপকূলে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে ইতালিকে আমন্ত্রণ স্পিকারের ◈ বন্ধ্যাত্বের আধুনিক চিকিৎসায় উদ্যোগী সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ কোথায়, কীভাবে ও কেন অপ্রতীমকে হত্যা করা হলো, জানাল পুলিশ ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের ৮১তম অধিবেশনে কতজন ও কারা যাচ্ছেন ◈ জাতিসংঘের অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান ◈ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, হত্যার ঘটনা স্বীকার করেছে তারা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ আলোচনায় বসতে ইরানের তিন শর্ত, রিয়াদে হামলা ঠেকাল সৌদি ◈ অপ্রতিম হত্যার বিচার দাবিতে কুবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, তীব্র যানজট ◈ ভূগর্ভস্থ পানি তুলতে তুলতে বিপদে ঢাকা, পানির স্তর নেমেছে ৯০ মিটারের নিচে ◈ শাহজালাল থার্ড টার্মিনাল চালুর আগে বড় জট: গ্রাউন্ড হ্যান্ডেলিং, আয় বণ্টন ও বিমানের অর্থ পরিশোধে জট

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২১, ০৭:২৭ বিকাল
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০২১, ০৭:২৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুলাউড়ার ফার্মেসী ও ফাস্ট ফুড খাবারের দোকানে ভোক্তা-অধিকারের জরিমানা

স্বপন দেব: [২] নিত্য প্রয়োজনীয় পণ্য দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে এবং ভোক্তা অধিকার আইন বাস্তবায়নে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে থাকা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) কুলাউড়ার বিভিন্ন জায়গায় অবস্থিত ফাস্ট ফুডের দোকানগুলো তদারকি করা হয়।

[৩] গতকালের বাসি পঁচা ফাস্ট ফুড বিক্রয় করে এমনি অভিযোগের পরিপ্রেক্ষিতে আজকের তদারকি অভিযানে খাদ্য বিক্রয়কারী প্রতিষ্ঠানগুলো দেখা হয়। উক্ত তদারকি অভিযানে গতকালের বাসি পঁচা ফাস্ট ফুড না পাওয়া গেলেও বেশকিছু অনিয়ম পরিলক্ষিত হয়। উক্ত তদারকি অভিযান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন এর নেতৃত্বে কুলাউড়া পুলিশ ফোর্স এর সহযোগিতায় পরিচালিত হয়।

[৪] উক্ত তদারকি অভিযানে মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য ও প্রসাধনী বিক্রয় করার তাকে রাখা, বিক্রয় করার কথা না থাকলেও ফিজিশিয়ান সেম্পল বিক্রয়ের উদ্দেশ্য বিক্রয়ের তাকে সংরক্ষণ করা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় করার তাকে সংরক্ষণ করা, নিষিদ্ধ এনার্জি ড্রিংক রেড বুল বিক্রয় করা, ফ্রিজের বিদ্যুৎতের লাইন বন্ধ রেখে ঔষধের মান কমিয়ে সেই ঔষধ বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে দক্ষিণবাজারে অবস্থিত সুমা ফুডকে ৫ হাজার টাকা, পোষ্ট অফিস রোডে অবস্থিত অভয়া ফার্মেসীকে ৫ হাজার টাকা, মৌলভীবাজার রোডে অবস্থিত বেঙ্গল ফুডকে ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

[৫] আজকের অভিযানে মোট ৩ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১৫ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। মাছ মাংসসহ নিত্য প্রয়োজনীয় পণ্য দ্রব্য সঠিক ওজনে এবং ন্যায্য দামে বিক্রয় করার জন্য নিদের্শনা দেওয়া হয়। নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি কার্যক্রম চলমান থাকবে।

  • সর্বশেষ