শিরোনাম
◈ ৪০ দিনের ছুটি শেষ, রোববার খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান ◈ আজ বসছে জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক ◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২১, ০২:৩১ দুপুর
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০২১, ০৫:২৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন, অস্থিতিশীলতা সৃষ্টি করলে উপযুক্ত জবাব দেওয়া হবে:ওবায়দুল কাদের

খালিদ আহমেদ : [২] দলের শৃঙ্খলা মেনে নেতাকর্মীদের শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচনের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

[৩] এ সময় ওবায়দুল কাদের নেতাকর্মীদের হুঁশিয়ারি দিয়ে বলেন, অপকর্মের সঙ্গে জড়িত কোনো নেতা আগামী নির্বাচনে নৌকার টিকিট পাবেন না।
[৪] বিএনপি প্রসঙ্গে তিনি বলেন, সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন হবে। এ নিয়ে রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি করলে উপযুক্ত জবাব দেওয়া হবে।

[৫] কাদের বলেন, দলের শৃঙ্খলা মেনে চলতে হবে। যারা অপকর্ম করছেন চাঁদাবাজি, দখলবাজি, ভূমি দখল এবং মাদক ব্যবসা এসবের সঙ্গে যারা জড়িত আছেন তারা সাবধান হয়ে যান।

[৬] তিনি বলেন, যারা অপকর্ম করছেন আমি তাদের পরিষ্কার ভাষায় বলে দিতে চাই আগামী নির্বাচনে অপকর্মের সঙ্গে জড়িত কেউ আওয়ামী লীগের টিকিট পাবেন না। সংশোধন হয়ে যান। কে কি করে সবার তালিকা শেখ হাসিনার কাছে আছে।

[৭] মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়