শিরোনাম
◈ হরমুজ প্রণালী নিয়ে পাল্টাপাল্টি ব্ক্তব্য, কোন পথে সমাধান ◈ গভীর রাতে লাইভ: সংসদ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ৬০ হাজার টন ডিজেল আসছে মালয়েশিয়া থেকে ◈ বৈশাখে ইলিশ আকাশছোঁয়া, সবজিতেও আগুন: মধ্যবিত্তের পান্তা-ইলিশ এখন স্বপ্ন ◈ সাতটি আইডি দিয়ে ছড়ানো হয় ভিডিও, হামলার নেতৃত্বে ছিলেন রাজনৈতিক দলের নেতা ◈ মাত্র এক ইঞ্চি দূরে থাকা চুক্তি শেষ মুহূর্তে ভেস্তে যায়: আরাগচি ◈ সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ◈ প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে সুড়ঙ্গ ও টানেল যা বহিঃশত্রুর আক্রমণ থেকে পরিবারকে সুরক্ষা দেবে ◈ ইরানে নতুন করে হামলার চিন্তা ট্রাম্পের, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের ◈ আবারও রিয়াল মাদ্রিদে ফিরছেন টনি ক্রুস

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২১, ০৮:৩৩ সকাল
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০২১, ১১:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফাইজারের বুস্টার ডোজ নিলেন বাইডেন (ভিডিও)

ওয়ালিউল্লাহ সিরাজ: [২] যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার ফাইজারের বুস্টার ডোজ নিয়ে বলেন, এখনো যারা টিকা নিচ্ছেন না তারা দেশের ক্ষতি করছেন। রয়টার্স

[৩] বাইডেন আরো বলেন, বুস্টার ডোজ গুরত্বপূর্ণ। তবে তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বেশি মানুষকে টিকা দেওয়া। প্রাপ্ত বয়স্ক ৭৭ শতাংশ আমেরিকানদের অন্তত প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে। এখনো ২৩ শতাংশ প্রাপ্ত বয়স্ক বাকি আছে যারা এক ডোজ টিকাও নেয়নি। সবাইকে বুঝতে হবে করোনা একটি সংক্রামক রোগ। আর রোগ থেকে বাঁচতে হবে সবাইকে টিকা নিতে হবে। সিএনবিসি

[৪] বাইডেন আরো বলেন, যারা মডার্না বা জনসন অ্যান্ড জনসন ভ্যাকসিন নিয়েছেন আমরা তাদেরও বুস্টার ডোজ টিকা দেওয়ার বিষয়ে চিন্তা করছি। বিষয়টি নিয়ে গবেষণা করা হচ্ছে আশা করছি অতি শিগগিরই ধাপে ধাপে সকল আমেরিকানরাই বুস্টার ডোজ পাবে।

[৫] যুক্তরাষ্ট্রের ফুড এন্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন গত সপ্তাহে যাদের বয়স ৬৫ অথবা তার থেকে বেশি কিংবা যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল তাদেরকে ফাইজার বায়োটেকের দুই ডোজ টিকা দেওয়ার ছয় মাস পর বুস্টার ডোজ দেওয়ার অনুমোদন দেয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেনের বয়স ৭৮ বছর। তিনি গত বছর ফাইজারের প্রথম ডোজ ভ্যাকসিন নেন। আর জানুয়ারিতে নেন দ্বিতীয় ডোজ। তাই তিনি বুস্টার ডোজ নিতে পেরেছিন।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়