শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বোম্বস’ ইরানে ফেলার পরিকল্পনা, কতটা ভয়ংকর এই বোমা? ◈ একদিনে যে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পায়রা বন্দরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের পথ সুগম, আন্ধারমানিক সেতুর ডেক নির্মাণ সম্পন্ন ◈ সাগরে ভাসছে হাজার হাজার আইফোন ১৮! জেলেদের হাতে কোটি টাকার ‘ধন’ (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা জোরদারের নির্দেশ তারেক রহমানের, থাকছে বিশেষ প্রটোকল ◈ সাফে জাতীয় দলের জার্সিতে রোনান সু‌লিভান, সরাসরি অভিষেকের অপেক্ষা ◈ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা ◈ শাহ আমানত বিমানবন্দরে দফায় দফায় চুরি, অন্ধকারে পড়েছিল এক কিলোমিটার এলাকা ◈ আমদানিতে চাহিদা বাড়ায় ডলারের দাম ফের বাড়ছে, আন্তঃব্যাংকে সর্বোচ্চ ১২৩ টাকা ৫০ পয়সা ◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২১, ০৩:১২ দুপুর
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২১, ০৩:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কক্সবাজারে ১৪ এপিবিএন ব্যাটালিয়ন পুলিশের সদর দপ্তর উদ্বোধন

আয়াছ রনি: কক্সবাজারের উখিয়ায় ২৬ সেপ্টেম্বর ১৪ এপিবিএন ব্যাটালিয়ন পুলিশের সদর দপ্তর উদ্বোধন করেছেন পুলিশের অতিরিক্ত আইজিপি মোশারফ হোসেন, বিপিএম। অধিনায়কের কার্যালয় এবং পুলিশ লাইন্স পরিদর্শন করেন। পরিদর্শনের সময় প্যারেড গ্রহন করে তিনি ভাড়া করা ভবনে বিভিন্ন অফিস ও ব্যারাক পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।

উখিয়া নতুন সদর দপ্তরে পুলিশের অতিরিক্ত আইজিপি পৌঁছালে ফুলেল শুভেচ্ছা জানান কক্সবাজার ১৪ এপিবিএন ব্যাটালিয়ন পুলিশের এসপি নাঈমুল হক।

পরিদর্শন শেষে অতিরিক্ত আইজিপি বলেন, ১৪ এপিবিএন এর সদর দপ্তর রোহিঙ্গা ক্যাম্প এর কাছাকাছি হওয়ায় রোহিঙ্গা ক্যাম্পের আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আরো সহজ হবে। এসময় উপস্থিত সকলকে পেশাদারিত্বের সাথে কাজ করার নির্দেশ প্রদান করেন। পরে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের পরিস্থিতি পরিদর্শন করেন তিনি।

এসময় ১৪ এপিবিএন পুলিশের অধিনায়ক মোহাম্মদ নাইমুল হক, ৮এপিবিএন পুলিশের অধিনায়ক মো. শিহাব কায়সার খান, ১৬ এপিবিএন পুলিশের অধিনায়ক তারিকুল ইসলাম
সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আইজিপি’র নির্দেশে কক্সবাজার হলিডে মোড়ে থাকা ১৪এপিবিন সদর দপ্তর ও পুলিশ লাইন্স এ মাসের শুরুর দিকে উখিয়া’র হিজলিয়াতে স্থানান্তর করা হয়েছে।

  • সর্বশেষ