শিরোনাম
◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও) ◈ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ রয়েছে, চাপ নেই: নির্বাচন কমিশনার মাছউদ

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২১, ০৫:৪৭ বিকাল
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২১, ০৮:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] থাইল্যান্ডে সরকারি বিরোধী বিক্ষোভ, ব্যাপক সংঘর্ষ, পুলিশকে রংয়ের রকেট ছুড়লো বিক্ষোভকারীরা

রাশিদুল ইসলাম : [২] অর্থনৈতিক সংকট, কোভিড মোকাবেলায় অব্যবস্থাপনা ও টিকাদান কর্মসূচিতে অচলাবস্থার প্রতিবাদে দেশটির রাজপথে ব্যাপক প্রতিবাদ ও বিক্ষোভ অব্যাহত আছে। ব্যাংককের ব্যস্ততম সড়ক ন্যাঙ্গ লোয়েঙ্গে হাজার হাজার মানুষ প্ল্যাকার্ড হাতে বিক্ষোভে নেমে আসলে পুুুুুুুুুুুুুুুুুুুুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। বিক্ষোভকারীরা থাই সরকারের পদত্যাগ দাবি করে। ডেইলি মেইল

[৩] সংঘর্ষের সময় বিক্ষোভকারীরা গুলতি, পানির বোতল ও রংয়ের রকেট ব্যবহার করে। পুলিশ বিক্ষোভকারীদের বিরুদ্ধে জলকামান, রাবার বুলেট ও টিয়ার গ্যাস ব্যবহার করে।

[৪] ৬৭ বছরের থাই প্রধানমন্ত্রী প্রাইউথ চান-ওচার বিরুদ্ধে গণতন্ত্রমনা থাই নাগরিকদের আন্দোলন চলে আসছে প্রা য় এক বছর ধরে। তারা থাই প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি করছেন।

[৫] ৩ সপ্তাহ আগে অনাস্থা ভোটে টিকে যাওয়ার পর প্রাইউথ চান-ওচার বিরুদ্ধে আন্দোলন চাঙ্গা হয়।

[৬] ২০১৪ সালে সামরিক অভ্যুত্থানের মধ্যে দিয়ে প্রাইউথ চান-ওচা ক্ষমতায় আসার পর ২০১৯ সালে নির্বাচন দেন এবং নির্বাচনে তিনি জয়লাভ করেন। ঠাণ্ডা যুদ্ধের পর থাইল্যান্ডে তিনি দীর্ঘ সময় ধরে তিনি ক্ষমতায় রয়েছেন।

[৭] তবে থাইল্যান্ডের গণতন্ত্রকামী আন্দোলনকারীরা নিয়মিতভাবে তাদের জনপ্রিয় তিন-আঙ্গুলের স্যালুট কর্মসূচিসহ বিভিন্ন ধরনের কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়