শিরোনাম
◈ আজও উত্তপ্ত মিরপুর, পুলিশ-শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া ◈ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন ◈ বাজারে কমছে সবজি, ডিম ও মুরগির দাম ◈ তৃতীয় টার্মিনাল নিয়ে জাপানের কঠিন শর্ত মেনে নিল বাংলাদেশ ◈ মাটির নিচেই গোটা গ্রাম, ২০০ বছরের পুরোনো বাড়িতে আজও বসবাস করছেন হাজারো মানুষ! ◈ ৩৫৭ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ফৌজদারি মামলা আছে কি না, জানতে চাইল পুলিশ সদর দপ্তর ◈ দাঙ্গা নিয়ন্ত্রণ ও জনশৃঙ্খলা রক্ষায় আনসার সদস্যদের প্রশিক্ষণ দিচ্ছে তুরস্কের বিশেষজ্ঞ দল ◈ রাজনৈতিক দলগুলোর এত টাকা আসে কোথা থেকে, দল চালাতে কত টাকা লাগে: টিআইবির গবেষণা ◈ কাঙ্ক্ষিত দামে বিক্রি না হওয়ায় আবুধাবিতে ফেরত যাচ্ছিল ৪ কোটি ৯১ লাখ টাকার স্বর্ণের ডিম, আটক ৬টি ◈ ওয়ারীতে বাসায় কুশ চাষ ও মাদক সরবরাহ, যুক্তরাষ্ট্রফেরত ২২ বছর বয়সী তৌসিফ গ্রেপ্তার

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২১, ০৯:০৮ রাত
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২১, ১০:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৩০ সেপ্টেম্বর খুলবে পটুয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

আতিকুল আলম: [২] শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের ৪৮তম রিজেন্ট বোর্ডের জরুরি সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের ক্লাস কার্যক্রম চালু হবে এবং ছাত্রছাত্রীদের আবাসিক হল খুলে দেওয়া হবে। প্রথম আলো

[৩] বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে রিজেন্ট বোর্ডের জরুরি সভা হয়। এতে সভাপতিত্ব করেন বোর্ডের চেয়ারম্যান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বদেশ চন্দ্র সামন্ত। সভায় ভার্চ্যুয়াল মাধ্যমে যুক্ত হন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামসুল আলম ও শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মাহাবুব হোসেন। সভায় রিজেন্ট বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।

[৩] রিজেন্ট বোর্ডের সচিবের দায়িত্বে থাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কামরুল ইসলাম বলেন, সভায় বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর থেকে পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের ক্লাস কার্যক্রম ও ছাত্রছাত্রীদের আবাসিক হল খুলে দেওয়া হবে। প্রথমে ৩০ সেপ্টেম্বর সপ্তম সেমিস্টার ও স্নাতকোত্তর এবং ১৮ অক্টোবর থেকে দ্বিতীয় ও পঞ্চম সেমিস্টারের কার্যক্রম শুরু হবে।

[৪] সভায় শিক্ষার্থীদের করোনার টিকা গ্রহণ ও স্বাস্থ্যবিধির বিষয়টি গুরুত্ব পেয়েছে উল্লেখ করে কামরুল ইসলাম বলেন, প্রথম ডোজ টিকা গ্রহণের বিষয়টি নিশ্চিত করা সাপেক্ষে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ও আবাসিক হলে যেতে দেওয়া হবে।

  • সর্বশেষ