শিরোনাম
◈ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আজ থেকে মাঠে নামছে সেনাবাহিনী ◈ যৌথ বাহিনীর অভিযানে ৭ শতাধিক রোহিঙ্গা আটক ◈ শেষ মুহূর্তে আজ ঢাকার ছয় জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান ◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২১, ০৩:৪৭ রাত
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২১, ০৩:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দিপু তৌহিদুল: বাংলাদেশের নাগরিকরা স্বাস্থ্য সচেতন নয়

দিপু তৌহিদুল: এখন যাদের পথে ঘাটে মাস্ক পরতে দেখেন, এরাই দেশের সভ্য নাগরিক। ধারণা করি তারা করোনা নিয়ন্ত্রণে এলেও মাস্ক পরা আর ছাড়বে না, কারণ ঢাকার দূষণ থেকে বাঁচতে, মাস্ক কিছুটা হলেও সাহায্য করে। দেশের স্কুল কলেজ খুলে গেছে, এবার করোনার একটা নীরব ধাক্কা যাবে, যেটা গণমাধ্যমে উপরের ফরমায়েশ মোতাবেক এড়িয়েই যাওয়া হবে। যে যাই’ই বলুক বাংলাদেশের নাগরিকরা স্বাস্থ্য সচেতন নয়, তারা করোনাকে রাজনৈতিক নেতা ও মৌলানাদের বক্তব্যর উপর দাঁড় করিয়ে দেখে। এদিকে বলা হচ্ছে বাংলাদেশের নাগরিকদের ৭০ ভাগের নাকি করোনা প্রতিরোধের প্রয়োজনীয় ইমিউন সিস্টেমটা নাকি দাঁড়িয়ে গেছে। অর্থাৎ বাকি ত্রিশ ভাগের জন্য এখন কবরস্থান। এবার বলেন এই ৩০ ভাগে যে আপনি পড়েন না, তার গ্যারান্টি কি? ফেসবুক থেকে 

  • সর্বশেষ
  • জনপ্রিয়