শিরোনাম
◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২১, ১০:১২ রাত
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২১, ১০:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুড়িলে ট্রেনের ধাক্কায় এক নিরাপত্তা কর্মির মৃত্যু

মুস্তাফিজুর রহমান: [২] রাজধানীর কুড়িলে রেল লাইন পার হওয়ার সময়ে ট্রেনের ধাক্কায় নিরাপত্তা কর্মির মৃত্যু হয়েছে।
নিহতের নাম আব্দুল বারেক (৪৯)।

[৩] তিনি গুলশানে একটি বাসায় নিরাপত্তা কর্মি হিসাবে কাজ করতেন। সত্যতা নিশ্চিত করেন ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাকলাইন।

[৪] তিনি বলেন, শুক্রবার (২৪,সেপ্টেম্বর) সকাল আনুমানিক পোনে নয় টার দিকে কুড়িল বিশ্বরোডে রেল লাইন পার হওয়ার সময়ে ঢাকাগামী একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই প্রান হারান বারেক।

[৫] সংবাদ পেয়ে সেখান থেকে মরদেহ উদ্ধার করে আইনি প্রকৃয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

[৬] আত্বীয় স্বজনদের বরাদ দিয়ে তিনি বলেন, মৃত ব্যক্তি গুলশান এলাকায় থাকতেন, সেখানে নিরাপত্তা কর্মি হিসাবে কাজ করতেন, আজ তিনি গ্রামের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন।

[৭] মৃত বারেক নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার পাইক পাড়া গ্রামের মৃত রহমত আলীর ছেলে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়