শিরোনাম
◈ এআই ক্যামেরার পর ঢাকার যানজট নিয়ন্ত্রণে আসছে ড্রোন ◈ পর্যটকশূন্য সেন্টমার্টিনে নীরব দুর্ভিক্ষ, আয়-রোজগার হারাচ্ছেন দ্বীপবাসী ◈ হৃদয়ের ট্রিপল শত‌কে ভর ক‌রে দ‌ক্ষিণ আ‌ফ্রিকার স‌ঙ্গে ড্র করলো বাংলাদেশ এ' দল ◈ লিড টাইমে পিছিয়ে বাংলাদেশ, পোশাকের কার্যাদেশে এগিয়ে যাচ্ছে ভারত ◈ এশিয়ান গেমসের বাংলা‌দেশ দল ঘোষণা, নেই নাহিদ রানা ও তাসকিন আহ‌মেদ ◈ সাত পুলিশ কর্মকর্তা বরখাস্ত ◈ গুম প্রতিরোধ আইন ২০২৫-এর অধ্যাদেশের চেয়ে শক্তিশালী: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ নতুন দায়িত্ব পেলেন আমানউল্লাহ আমান ◈ যুক্তরাষ্ট্র ভ্রমণে ভিসা বন্ড সহজ করার আহ্বান রাষ্ট্রপতির, বাড়াতে চান বাণিজ্য-সহযোগিতা ◈ শরীর-মন সতেজ করতে ইউরোপের ১১ স্পা শহর ও বিলাসবহুল ওয়েলনেস গন্তব্য: কী আছে, কেন এত আকর্ষণীয়

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২১, ১০:০০ রাত
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২১, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাড্ডায় অফিস কক্ষ থেকে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার

মুস্তাফিজুর রহমান: [২] রাজধানীর বাড্ডা আফতাবনগরে নুর নবী(৬২) নামের এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। অফিস কক্ষ থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

[৩] মৃত ব্যক্তি লামিয়ান গ্রুপের ভাইস চেয়ারম্যান ছিলেন। সত্যতা নিশ্চিত করেন বাড্ডা থানার উপ-পরিদর্শক এসআই নাদিম মাহমুদ।

[৪] তিনি বলেন ৯৯৯ খবর পেয়ে শুক্রবার দুপুর সাড়ে ১২ টায় বাড্ডার আফতাব নগর বাসা নাম্বার ২৯/৩১ রোড নাম্বার ১ ব্লক ডি সেক্টর ২ নুরুল টাওয়ার ৯ তালায় তার অফিসের মধ্যে সিলিং ফ্যানের সাথে গলায় চাদর দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় ঝুলন্ত দেখতে পেয়ে সেখান থেকে মৃতদেহটি উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে বিকেল আড়াইটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত তাকে মৃত ঘোষণা করেন।

[৫] এসআই বলেন প্রাথমিকভাবে ধারণা করা যায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে তবে ময়নাতদন্ত রিপোর্ট পেলে ও তদন্ত সাপেক্ষে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।

[৬] ছোট ভাই নুরুল কবির জানায় সকালে বাসা থেকে অফিসে যায়।পরে খবর পাই সে তার অফিস কক্ষে আত্মহত্যা করেছে। মৃত্যুর কারণ সম্পর্কে মৃতের ছোট ভাই কিছু বলেননি।

[৭] মৃত নরনবী নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার আবির পাড়া গ্রামের মৃত নুরুল হকের ছেলে। বর্তমানে আলতাফ নগর বাসা নাম্বার ১০, রোড নাম্বার ২,ব্লক ডি, পরিবারের সাথে থাকতেন।

  • সর্বশেষ