শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২১, ০৩:৩৪ দুপুর
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২১, ০৩:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লন্ডনে বিক্রি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি, ম্রিয়মাণ মমতা

খালিদ আহমেদ : [২] লন্ডনের হামস্টিড হিথ এর এই বাড়িটিতেই বসে রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১২ সালে তাঁর গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ১০৩টি কবিতা ইংরেজিতে অনুবাদ করেছিলেন।

[৩] সেই অনুবাদ টি এস ইলিয়ট-এর চেষ্টায় সুইডেনের নোবেল কমিটির কাছে পৌছায়। ১৯১৩ সালে রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পান।

[৪] বাড়িটি বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৫ সালে তিনি যখন লন্ডন সফরে যান তখনই বাড়ির গায়ের নিল রঙের ফলকটি চোখে পড়েছিল মুখ্যমন্ত্রীর।

[৫] ফলকে লেখা ছিল, এই বাড়িতে বসেই রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ করেছিলেন। বাড়িটি রাজ্য সরকার কিনে সেখানে একটি সংগ্রহশালা করার ভাবনা মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় তখনই খেলে।

[৬] বৃটেনে তদানীন্তন ভারতীয় হাইকমিশনার রঞ্জন মাথাইকে এই মর্মে চিঠিও দেওয়া হয়। কিন্তু, মাথাই জানান বৃটিশ সরকার বাড়িটি হেরিটেজ ঘোষণা করায় সেটি ব্যক্তি মালিকানায় কেনা সম্ভব নয়।

[৭] এরপর লাল ফিতের ফাঁসে চলে যায় পুরো ঘটনাটি। এই ৬ বছরের মধ্যে বাড়িটির হেরিটেজ ট্যাগ উঠে গিয়ে বাড়িটি যে বিক্রয়যোগ্য হয়েছে সেই খোঁজ আর ভারত সরকার রাখেনি।

[৮] ফলে হামস্টিড হিথ এর এই বাড়িটি বিক্রি হচ্ছে ২৭ লাখ পাউন্ড, ভারতীয় মুদ্রায় ২৭ কোটি ৩০ লক্ষ টাকায়।

[৯] কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায় বিমর্ষ, বহু চেষ্টা করেও এক টুকরো ইতিহাসকে রক্ষা করতে না পারায়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়