শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২১, ০৮:৫৩ সকাল
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২১, ০৮:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গর্জনিয়াতে ডাকাত সোনা মিয়া আটক

হাবিবুর রহমান: [২] কক্সবাজারের রামুর পূর্ব অঞ্চলের কুখ্যাত ডাকাত নুরুল আলম (প্রকাশ সোনা মেম্বার) কে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। সে রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের গিলাতলী এলাকায় মৃত মোঃ ইসলামের ছেলে।

[৩] গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ ফরহাদ আলীর নেতৃত্বে এস আই মোঃ জসিম উদ্দিন,এ এস আই নোমান উদ্দিন, ফারুকসহ একদল পুলিশ ২৩ সেপ্টেম্বর গভীর রাতে কচ্ছপিয়া ইউনিয়নের দুর্গম গিলাতলী এলাকা হতে এ দূধর্ষ ডাকাত সোনা মেম্বারকে গ্রেপ্তার করেন।

[৪] পুলিশ জানান তার বিরুদ্ধে একাধিক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন। এছাড়াও তার বিরুদ্ধে অস্ত্র মামলা, বনদস্যুতার,এলাকায় সন্ত্রাস সৃষ্টির অভিযোগ রয়েছে। একাধিক ওয়ারেন্ট সহ একটি মারামারি মামলায় সে সাজাপ্রাপ্ত আসামী। তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়