শিরোনাম
◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল ◈ সোমবার বগুড়ায় যাত্রা, ‘ই-বেইল বন্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২১, ০৯:১৬ রাত
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২১, ০৯:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজধানীতে চোরাই মোটরসাইকেলসহ আটক ২

সুজন কৈরী : [২] রাজধানীর উত্তর যাত্রাবাড়ী ও ধলপুর এলাকায় বুধবার পৃথক অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেলসহ ২ জনকে আটক করেছে র‌্যাব-১০।

[৩] বৃহস্পতিবার ব্যাটালিয়ন থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাব-১০ একটি দল বুধবার উত্তর যাত্রাবাড়ী মোড়ে অভিযান চালিয়ে ১টি চোরাই মোটরসাইকেলসহ মনির হোসেন (২৪) নামের একজনকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১টি মোবাইল ফোন ও নগদ ১ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

[৪] এছাড়া একইদিন র‌্যাব-১০ এর অপর একটি দল ধলপুর এলাকা ১টি চোরাই মোটরসাইকেলসহ নুর মোহাম্মদ (২৭) নামের একজনকে আটক করে। এ সময় তার কাছ থেকে ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

[৫] আটকরা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। তারা বেশ কিছুদিন ধরে বিভিন্ন স্থান থেকে চোরাই মোটরসাইকেল সংগ্রহ করে যাত্রাবাড়ীসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রি করছিলেন।

[৬] আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। সম্পাদনা : ভিকটর রোজারিও

  • সর্বশেষ
  • জনপ্রিয়