শিরোনাম
◈ সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত, জারি নতুন নির্দেশনা ◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ ◈ ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে অযোগ্য হতে পারেন: মার্কিন দূতাবাস ◈ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা, জেনে নিন বুকিংয়ের নিয়ম ◈ খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেট্রোরেল লাইনে কুকুর ঢুকে বন্ধ ট্রেন চলাচল, পরে স্বাভাবিক ◈ ২০২৭ সাল থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪ নতুন বিষয়: শিক্ষামন্ত্রী ◈ হঠাৎ দিল্লি গেছেন দীনেশ ত্রিবেদী ◈ প্রকাশ্যে ঘুষ গ্রহণকে ‘যৌক্তিক’ দাবি করা সেই এএসআই প্রত্যাহার

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২১, ০২:২০ দুপুর
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২১, ০২:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবুর্চির মৃত্যু

সনতচক্রবর্ত্তী: [২] ফরিদপুরের বোয়ালমারীতে রান্না করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বাবুর্চির মর্মান্তিক মৃত্যু হয়েছে। ওই বাবুর্চির নাম চান মিয়া (২৫)। তিনি পৌরসভার ২ নং ওয়ার্ডের দক্ষিণ কামারগ্রামের কালাই শেখের ছেলে।

[৩] মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে তিনি এক বাড়িতে বাবুর্চি হিসেবে রান্না করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এরপর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু ঘটে।

[৪] বোয়ালমারী পৌরসভার ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং পৌর স্বেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডেন্টিস্ট কাজী সেলিমুজ্জামান জানান, মঙ্গলবার সন্ধ্যায় চান মিয়া বাবুর্চি হিসেবে পৌরসভার ৭নং ওয়ার্ডের মাজেদ মোল্যার বাড়িতে রান্না করতে যান। পরদিন মাজেদ মোল্যার দোকানে হালখাতার অনুষ্ঠান ছিল। রান্নার স্থানের একটি বাল্ব তারসহ সুবিধাজনক স্থানে স্থানান্তর করতে গিয়ে চান মিয়া বিদ্যুতায়িত হন। সাথে সাথে তাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

[৫] এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. মো. তারিকুল ইসলাম বলেন, বিদ্যুতায়িত চান মিয়াকে যখন হাসপাতালে আনা হয়েছে তখন আমরা তাকে মৃত হিসেবে পেয়েছি। সম্পাদনা : সঞ্চয় বিশ্বাস

  • সর্বশেষ