শিরোনাম
◈ সংরক্ষিত নারী আসনের এমপিদের বেতন কত, পান যেসব সুবিধা ◈ সরকারি সিদ্ধান্ত ছাড়া বাসভাড়া না বাড়াতে মালিক সমিতির কঠোর নির্দেশ ◈ তেলের দাম বাড়ানোর পরেও ফিলিং স্টেশনে কমেনি গাড়ির লাইন ◈ ১৮ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন ◈ ইরান কেন বাংলাদেশি জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না ◈ ব্রাইট‌নের কা‌ছে হে‌রে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে খেলার স্বপ্ন শেষ চেল‌সির ◈ নিউজিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে বাংলাদেশ টি-টোয়েন্টি দল ঘোষণা, সু‌যোগ পে‌লেন সাকলাইন ও রিপন ◈ পা‌কিস্তান সুপার লি‌গের বা‌কি খেলা দুবাইতে আ‌য়োজন কর‌তে চান পি‌সি‌বি চেয়ারম‌্যান ◈ বিদ্যুৎ সরবরাহ বাড়াতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর: বিদ্যুৎকেন্দ্র বন্ধ নয়, টাকা লাগলে সরকার দেবে ◈ ইউরোভিশনে ইসরাইল থাকায় বয়কটের ডাক ১,০০০ শিল্পীর

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২১, ০১:১৬ দুপুর
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২১, ০১:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাউজানে বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন চুয়েটের এক কর্মচারী

শাহাদাত হোসেন: [২] চট্টগ্রামের রাউজানে বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েটের এক কর্মচারী। তার নাম নারায়ন কর (৫০)। সেই চুয়েটের ৪র্থ শ্রেণির কর্মচারী ও রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের বুড়ির দোকান এলাকার তালুকদার পাড়ার প্রয়াত যতিন্দ্র করের ছেলে।

[৩] বুধবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টায় চুয়েটের মূল ফটক সংলগ্ন চুয়েট পুলিশ ক্যাম্পের দেওয়ালের পাশ থেকে সবজি তুলতে গিয়ে এ ঘটনা ঘটে। নিহত তিনি চুয়েটের শেখ রাসেল হলের গার্ড হিসেবে কর্মরত ছিলেন।

[৪] স্থানীয় সূত্র মতে, নিহত নারায়ন বুধবার সকালে চুয়েটের দেয়ালের সাথে লাগানো একটি পল্লী বিদ্যুতের খুঁটি-সংলগ্ন নিজের সবজিক্ষেত থেকে সবজি তুলছিলেন। এসময় খুঁটির তারে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

[৫] বিষয়টি নিশ্চিত করে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে।

[৬] এদিকে রাউজান উপজেলার হাফেজ বজলুর রহমান সড়কের পাশে মানুষের চলাচলের পথে রাখা হয়েছে বৈদ্যুতিক খুঁটি। চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি -২ রাউজান উপজেলা কার্যালয়ের সামেন এসব বৈদ্যুতিক খুঁটি রাখায় পথচারীদের চলাচল করতে হচ্ছে সড়কের উপর দিয়ে। এসব খুঁটির রাখার কারণে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরণের দুর্ঘটনা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়