শিরোনাম
◈ বিএনপি ও জামায়াতের নির্বাচনি ইশতেহার: নতুনত্ব কি আছে? ◈ নতুন কর্মসূচির ঘোষণার কথা জানিয়ে শাহবাগ ছাড়ল ওসমান হাদি হত্যার বিচার দাবির আন্দোলনকারীরা ◈ তারেক রহমানকে নির্বাচনী বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জামায়াত আমিরের ◈ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান, দেশের বাজারেও উচ্চমূল্য অব্যাহত ◈ সোহান ঝ‌ড়ে ধুম‌কেতুর বিরু‌দ্ধে দুর্বার একাদ‌শের জয় ◈ ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি ভোটাররা কি দেশের নির্বাচনে প্রভাব ফেলতে পারেন? ◈ নীরবে মদ বিক্রি শুরু করেছে সৌদি আরব, কিনতে পারছেন যারা ◈ যমুনার সামনে বিক্ষোভে অধিকাংশই লাঠির আঘাতে আহত: ঢামেক পরিচালক (ভিডিও) ◈ শাহবাগে অবস্থান কর্মসূচি স্থগিত, যানচলাচল স্বাভাবিক ◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২১, ০৪:২৭ সকাল
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২১, ০৪:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পানিতে মসজিদ ডুবে গেলেও সাঁতার কেটেই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন ইমাম (ভিডিও)

নিউজ ডেস্ক : নদীর পানি বৃদ্ধির ফলে মূল ভূখণ্ড থেকে অনেকটা দূরে চলে গেছে মসজিদ। প্রায় অর্ধেকই ডুবে আছে পানিতে। যেকোনও সময় ভেঙে পড়তে পারে, তলিয়ে যেতে পারে নদীতে। তবু মসজিদটির ইমাম প্রতিদিনই সাঁতার কেটে ডুবন্ত ওই মসজিদেই আজান দেন। পাঁচ ওয়াক্ত নামাজ একাই আদায় করেন সেখানে। এমনকি রাতে ঘুমান মসজিদটির ছাদেই।

ঘটনা সাতক্ষীরার প্রতাপনগরের। ফেসবুকে এ নিয়ে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, দূর থেকে সাঁতার কেটে মসজিদ থেকে ফিরছেন ইমাম মঈনুর রহমান।

তিনি বলেন, সম্প্রতি নদী ভাঙন এবং পানি বৃদ্ধি পাওয়ায় মসজিদটি নদীর অনেকটাই ভেতরে চলে গেছে। মুসল্লিরা এখন আর সেখানে যেতে পারেন না। তবে আমি প্রতিদিনই এখানে আজান দিই। রাতে ঘুমাই মসজিদেই।

ইমাম মঈনুর রহমান আরও জানান, এরই মধ্যে তার নিজ বসতভিটাও চলে গেছে পানির নিচে। তাই পরিবার নিয়ে অন্য স্থানে বসবাস শুরু করেছেন। তবে এই মসজিদটিকে কখনও পরিত্যাক্তভাবে পড়ে থাকতে দেন না তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়