শিরোনাম
◈ ১২ তারিখেই নির্বাচন হবে, হতেই হবে: ইনকিলাব মঞ্চ ◈ বিএনপি ও জামায়াতের নির্বাচনি ইশতেহার: নতুনত্ব কি আছে? ◈ নতুন কর্মসূচির ঘোষণার কথা জানিয়ে শাহবাগ ছাড়ল ওসমান হাদি হত্যার বিচার দাবির আন্দোলনকারীরা ◈ তারেক রহমানকে নির্বাচনী বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জামায়াত আমিরের ◈ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান, দেশের বাজারেও উচ্চমূল্য অব্যাহত ◈ সোহান ঝ‌ড়ে ধুম‌কেতুর বিরু‌দ্ধে দুর্বার একাদ‌শের জয় ◈ ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি ভোটাররা কি দেশের নির্বাচনে প্রভাব ফেলতে পারেন? ◈ নীরবে মদ বিক্রি শুরু করেছে সৌদি আরব, কিনতে পারছেন যারা ◈ যমুনার সামনে বিক্ষোভে অধিকাংশই লাঠির আঘাতে আহত: ঢামেক পরিচালক (ভিডিও) ◈ শাহবাগে অবস্থান কর্মসূচি স্থগিত, যানচলাচল স্বাভাবিক

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২১, ০৫:১৪ সকাল
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০২১, ০৫:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পশ্চিমবঙ্গে বিজেপির নতুন সভাপতি সুকান্ত

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতির পদ থেকে দিলীপ ঘোষকে আকস্মিকভাবেই সরিয়ে দিল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। তার জায়গায় নতুন সভাপতি হচ্ছেন এমপি সুকান্ত মজুমদার।

সোমবার রাজ্য বিজেপির এই সাংগঠনিক বদলের কথা ঘোষণা করেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। দিলীপকে দলের সর্বভারতীয় সহ-সভাপতির পদ দেওয়া হয়েছে। বিজেপির রাজ্য সভাপতি পদে দিলীপ ঘোষের মেয়াদ শেষ হচ্ছে নভেম্বরেই।

এদিকে সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষকে অভিনন্দন জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাতেই টুইটে শুভেন্দু লিখেছেন, সর্বভারতীয় সহ-সভাপতি পদে নিযুক্ত হওয়ার জন্য দিলীপ ঘোষ ও রাজ্য বিজেপির সভাপতি হওয়ার জন্য সুকান্ত মজুমদারকে অভিনন্দন। আমার বিশ্বাস, দলকে আরও শক্তিশালী করে তুলতে দুজনেই নিজেদের সেরাটা দেবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়