শিরোনাম
◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও) ◈ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ রয়েছে, চাপ নেই: নির্বাচন কমিশনার মাছউদ ◈ আমি শুনেছি সরকারের একটি মহল কয়েকজনের লিস্ট করেছে তাদের পাশ করাতে হবে : মির্জা আব্বাস  ◈ ২০২৬ সালের হজের ভিসা ইস্যু শুরু কাল থেকে: বড় সিদ্ধান্ত জানাল সৌদি আরব ◈ দাবি না মানলে সৌদি ছাড়তে প্রস্তুত রোনালদো ◈ বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ ইসলাম

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ০৫:২৯ বিকাল
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ০৫:২৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাদুল্লাপুরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

আনোয়ার হোসেন: [২] গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছোট ভাই আরিফুল ইসলামের লাঠির আঘাতে গুরুতর আহত বড় ভাই মো. শহিদুল ইসলাম (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার (১৯সেপ্টেম্বর) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

[৩] এরআগে গত বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে পারিবারিক কলহের জের ধরে নিজ বাড়িতে ছোটভাই আরিফুল লাঠি দিয়ে তাকে বেদম মারপিট করে। এতে তিনি গুরুতর আহত হন।

[৪] নিহত শহিদুল ইসলাম উপজেলার ধাপেরহাট ইউনিয়নের হাসানপাড়া গ্রামের আব্দুস সাত্তার মিয়ার ছেলে ও হিংগারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

[৫] ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক সেরাজুল হক জানান, গত বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে পারিবারিক বিষয় নিয়ে আরিফুল ইসলামের সাথে তার মায়ের ঝগড়া লাগে। এসময় বড় ভাই শহিদুল ইসলাম ঝগড়া করতে আরিফুলকে নিষেধ করে। এ কারণে ক্ষিপ্ত হয়ে আরিফুল লাঠি দিয়ে শহিদুলকে বেদম মারপিট করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

[৬] সাদুল্লাপুর থানার ওসি প্রদীপ কুমার রায় জানান, এ নিয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়