শিরোনাম
◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড ◈ কুখ্যাত এপস্টেইন নথিতে বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান ◈ নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘুরা কেন শঙ্কিত? ◈ জানুয়ারিতে রেমিট্যান্সে নতুন রেকর্ড, এলো ৩.১৭ বিলিয়ন ডলার ◈ কুৎসা রটিয়ে, বিভ্রান্তি ছড়িয়ে এবং ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস  ◈ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ◈ কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে দালালচক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান, ২০ জনের কারাদণ্ড ◈ নোয়াখালীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুর

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ০১:১৭ দুপুর
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ০৪:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফরিদপুর পৌর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হচ্ছে সোমবার

ফরিদপুর প্রতিনিধি: [২] জেলার পৌর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হচ্ছে সোমবার (২০ সেপ্টেম্বর)। আর এ ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে গত কয়েকদিন যাবত শহরের ছোট-বড় বিভিন্ন মাঠে চলছে ফুটবলারদের অনুশীলন।

[৩] এদিকে আয়োজনকে কেন্দ্র করে শহরে এখন সাজ সাজ রব। ইতিমধ্যে জেলার শেখ জামাল স্টেডিয়ামকে খেলার উপযোগী করে তোলা হয়েছে। মাঠে পর্যাপ্ত রোলিং করা হয়েছে। এছাড়া খেলার জন্য পুরোপুরি প্রস্তুত এই মাঠ।

[৪] অন্যদিকে শহরের কোমরপুর এম এ আজিজ ইনস্টিটিউশনকেও পুরোপুরি তৈরি করা হয়েছে। এই মাঠে ২১ তারিখ থেকে খেলা শুরু হবে। শহরে এখন চলছে মাইকিং প্রচার-প্রচারণা।

[৫] এদিকে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট শামসুল হক ভোলা মাস্টার, পুলিশ সুপার মোহাম্মদ আলিমুজ্জামান বিপিএম-সেবা, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাসুদ হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সমাজসেবক শামীম হক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুনামধন্য সমাজসেবক ও ব্যবসায়ী এ,কে আজাদ।

[৬] এ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস। আগামীকাল সোমবার (২০ সেপ্টেম্বর) বিকাল তিনটায় শেখ জামাল স্টেডিয়ামে ১০ নং ওয়ার্ড ও ১৮ নং ওয়ার্ড এর মধ্যকার খেলা দিয়ে মাঠে গড়াবে এ টুর্নামেন্ট ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়