শিরোনাম
◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ০১:২৬ রাত
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ০১:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শোয়েব সর্বনাম: ‘পেন্সিলে আঁকা পরী’: অমিতাভ রেজাকে অকারণে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে

শোয়েব সর্বনাম: অমিতাভ রেজাকে অকারণে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। তিনি সিনেমা বানাইতে আসছেন, দুর্নীতি বা চুরি ডাকাতি করতে আসেননি। হুমায়ূন আহমেদের কাছ থেকে তিনি সিনেমা বানানোর মৌখিক অনুমতি নিয়েছেন। অনুদানে জমা দেওয়ার জন্য হুমায়ূনের পরিবার থেকে তিনি লিখিত অনুমতি সংগ্রহ করছেন। সরকারি অনুদান পাওয়ার পর আর্থিক ভাগ বাটোয়ারায় এই দুই পক্ষ একমত হইতে পারেননি, ফলে অমিতাভ সিনেমা বানানোর সিদ্ধান্ত থেকে সরে আসছেন। এই আর্থিক ভাগ বাটোয়ারা অনুদানের আগেই করাটা একটু ডিফিকাল্ট ছিলো, যেহেতু অনুদানের নিশ্চয়তা আগে থেকেই থাকে না। অনুদান তিনি নাও পাইতে পারতেন। এতে অমিতাভ কিছুটা ক্ষতিগ্রস্থ হয়েছেন সন্দেহ নেই। নিয়ম অনুযায়ী তিনি পরবর্তী দুই বছর অনুদানের অ্যাপ্লাই করতে পারবেন না।
কোন চলচ্চিত্রকার দুইবারের বেশি অনুদান নিতে পারেন না, অমিতাভও একবারের সুযোগ হারাইলেন।

ছবিটার জন্য তিনি দীর্ঘদিন কাজ করছেন, মেধা শ্রম ও অর্থ ব্যয় করছেন। সেগুলোও ক্ষতি। সুদসহ টাকা ফেরত দিতে হবে, এইটাও আর্থিক ক্ষতি। অন্যদিকে, হুমায়ূন আহমেদের পরিবারও যথাযথ আর্থিক মূল্যয়ন না পাওয়ায় অনুমতি দিতে পারতেছে না। এখানে দুই পক্ষই ক্ষতিগ্রস্ত। তার চেয়েও বড় ক্ষতিগ্রস্ত হইলো চলচ্চিত্রের দর্শকেরা। অমিতাভ রেজার প্রথম চলচ্চিত্র আয়নাবাজি দর্শকদের প্রশংসা অর্জন করে। এই ছবিটাও ভালো হওয়ার কথা। তা আর হইলো না। আমরা একটা ভালো ছবি দেখার সুযোগ হারাইলাম। এইখানে সমস্যাটা আসলে বাজারের। এই দেশে একটা সিনেমার পেছনে বিনিয়োগ করে খুব বেশি লাভবান হওয়া সম্ভব না। ইন্ডিয়াতে একশ কোটি টাকা বাজেটে প্রতি সপ্তাহে সিনেমা বানানো হচ্ছে, আর বাংলাদেশ সরকার অনুদান দিবে ৬৫ লাখ, পরে আরও কিছু প্রোডিউসার মিলে টেনে-টুনে দেড় কোটি। এই টাকায় সিনেমা হয়। ফেসবুক থেকে

  • সর্বশেষ