শিরোনাম
◈ জ্বালানি সংকট মোকাবিলায় এশীয় দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের ◈ দেশে প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন শুরু, মিলতে পারে দিনে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস ◈ মার্কিন বাহিনীর হাতে ইরানি জাহাজ আটক, পাল্টা হুঁশিয়ারি তেহরানের ◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ০৩:৩১ দুপুর
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ০৩:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশে এসে গান গাইতে চান ‘মাগে হিতে’র শিল্পী ইয়োহানি

বিনোদন ডেস্ক: শুধু গানের সুরই যে সংগীতপ্রেমীদের মোহাচ্ছন্ন করে ফেলে তার প্রমাণ আবারও দিলেন শ্রীলংকার ‘র‌্যাপ প্রিন্সেস’ ইয়োহানি দিলোকা ডি সিলভা। আগস্টের শেষ দিক থেকে এখন পর্যন্ত নেটদুনিয়ায় ভাইরাল তার একটি গান— ‘মানিকে মাগে হিতে’।

গানের ভাষা অচেনা। একটি শব্দের অর্থও জানেন না বাংলাদেশের কেউ। অথচ গানের সুরে বুঁদ হয়ে গেছেন সবাই। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, টিকটক সবখানেই এখন গানটি নিয়ে আলোচনা। খবর যুগান্তর অনলাইন

‘মানিকে মাগে হিতে’ গানটি যে বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে তা জানেন ইয়োহানি।

এক ভিডিও সাক্ষাৎকারে ইয়োহানি বলেছেন, সুযোগ পেলে তিনি আবারও আসতে চান বাংলাদেশে। ইয়োহানি জানিয়েছেন, বাবা-মায়ের সঙ্গে খুব অল্প বয়সে বাংলাদেশে এসেছিলেন তিনি।

তিনি বলেন, ‘হ্যাঁ, বাংলাদেশে আমি যখন গিয়েছিলাম, তখন আমি এতোটাই ছোট ছিলাম যে, সেই স্মৃতি মনে করতে পারছি না। সে সময়ের কথা আমার খুব বেশি মনে নেই। তবে আমি আবারও বাংলাদেশে যেতে চাই। যত শিগগিরই সম্ভব যেতে চাই। বলতে পারেন আগামী দুই বছরের মধ্যে বাংলাদেশে যেতে চাই।’

বাংলাদেশের প্রতি এতোটা ভালোবাসার দৃষ্টান্ত হিসেবে বাংলা ভাষায় কোনো গান গাইবেন?

জবাবে ইয়োহানি বলেন, ‘হ্যাঁ অবশ্যই আগ্রহী। আমি আসলে নতুন কিছু করতে ভালোবাসি।যদি আমি বাংলা ভাষা শিখতে পারি, তাহলে অবশ্যই আমি বাংলায় গান গাইব।’

বাংলাদেশে নিজের গানের শ্রোতাদের এ সিংহালী শিল্পী বলেন, ‘আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই এবং তাদের কাছে কৃতজ্ঞ যারা আমার মিউজিক ভিডিও দেখেছেন এবং গানটি শুনেছেন। এটা অসাধারণ এক অনুভূতি। আশা করব আমার পরের গানগুলো আপনাদের ভালো লাগবে। সাবধানে থাকবেন। সেটাই সবচেয়ে বড় চাওয়া।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়