শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ০১:৫৮ রাত
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ০১:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কাওরান বাজার এলাকায় ট্রাকের ধাক্কায় রিকশা চালকের মৃত্যু

মোস্তাফিজুর রহমান: [২] রাজধানীর কাওরান বাজার মোড় এলাকায় ট্রাকের ধাক্কায় ফরহাদ আলী (মন্তাজ) (২৬) নামের এক রিকশা চালক নিহত হয়েছে।

[৩] শুক্রবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

[৪] নিহতের ফুপা খোকন মিয়া জানান, আমরা খবর পেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসে মরদেহ শনাক্ত করি।

[৫] সূত্রে জানা যায়, নিহতের বাড়ি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার জয়নগর গ্রামে। তিনি মকবুল হোসেনের ছেলে। তিনি লালবাগের শহীদ নগর এলাকার ২০৬/ সি নম্বর বাসায় ভাড়া থাকতেন।

[৬] ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল্লাহ খান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়