শিরোনাম
◈ খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন: ইরানের দুই সংবাদমাধ্যমের খবর ◈ এবার কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, আহত অনেকে ◈ এবার খামেনির নিহত হওয়ার খবর নিশ্চিত করে ট্রাম্পের পোষ্ট ◈ হামলায় খামেনি নিহত, পাওয়া গেছে তার মরদেহ: রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা ◈ ইরানে ফের হামলা শুরু করেছে ইসরায়েল ◈ রাতে নতুন করে হামলা শুরু, বিকট বিস্ফোরণে কাঁপছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ◈ ফ্লাইট বাতিল যাত্রী‌রা রাত্রিযাপন সুবিধা পা‌বেন: প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় ◈ হিসাব মেলাতে পার‌লো না পা‌কিস্তান, জি‌তেও বাদ বিশ্বকা‌প থে‌কে, সেমিফাইনা‌লে নিউজিল্যান্ড ◈ স্কুলশিক্ষিকাকে ধর্ষণের পর হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা ◈ মধ্যপ্রাচ্যের ৪ দেশে থাকা বাংলাদেশিদের বিশেষ সতর্কবার্তা দূতাবাসের এবং হটলাইন চালু

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২১, ০৩:৪৬ দুপুর
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২১, ০৫:৩১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাতক্ষীরায় জামায়াতের ১০ নারী কর্মী গ্রেপ্তার

জেরিন আহমেদ :[২] বৃহস্পতিবার দিবাগত রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছে পাওয়া গেছে ৩৩টি জিহাদি বই।

[৩] প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, তারা সবাই জামায়াতে ইসলামীর রুকনসহ বিভিন্ন পর্যায়ের নেত্রী।

[৪] আজ শুক্রবার সকালে এক প্রেস ব্রিফিংএ সদর থানার ওসি দেলোয়ার হোসেন বলেন, জেলা সদরের আলিপুরে আব্দুল জলিলের বাড়িতে বৈঠককালে গোপন খবরে তাদের আটক করা হয়।

[৫] আটককৃতরা হলেন, একই গ্রামের মাজেদা খাতুন, ফিরোজা বেগম, মর্জিনা খাতুন, ফরিদা খাতুন, রাজিয়া খাতুন, রাফিজা খাতুন, বিউটি খাতুন, বাঁশদহা গ্রামের খাদিজা পারভিন, সুলতানপুরের চায়না পারভিন ও বাগেরহাট জেলার আনোয়ারা বেগম। তারা নাশকতার লক্ষ্যে গোপনে বৈঠক করছিলেন বলে দাবী পুলিশের।

[৬] এব্যাপারে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা হয়েছে। সম্পাদনা : খালিদ আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়