শিরোনাম
◈ কৃষি ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশকে ৩৯০ কোটি টাকা দেবে কানাডা ◈ মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু ◈ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি রাষ্ট্রদূতকে ডেকে বিস্তারিত যে তথ্য চাইলো ঢাকা ◈ মেসির জোড়া গোলে ইন্টার মিয়ামির দাপু‌টে জয় ◈ চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে ঢামেকের রোগীরা ◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২১, ০৯:০৪ রাত
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০২১, ০৯:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পূর্বাচলে দুই শতাধিক নকশা অনুমোদন ২০২৩ সাল থেকে বসবাসের উপযোগী হবে

সুজিৎ নন্দী: [২] পূর্বাচল নতুন শহর প্রকল্পে বরাদ্দের প্রায় ২৫ হাজার আবাসিক প্লটের ৯৫ ভাগ প্লটই হস্তান্তর শেষ হয়েছে। ইতোমধ্যে দুই হাজারের ও বেশি নকশা অনুমোদনের অপেক্ষায় বাছাই কমিটিতে জমা আছে। এরই মধ্যে প্রায় দুই শতাধিক নকশা অনুমোদন দেয়া হয়েছে। করোনার কারণে কিছুটা ঝিমিয়ে পরে। আগামী মাস থেকে অনুমোদন শুরু হবে।

[৩] রাজউকের চেয়ারম্যান এবিএম আমিন উল্লাহ নূরী বলেন, একদিকে উন্নয়ন কাজ প্রায় শেষ দিকে। একাধিক বাড়ি তৈরির কাজও চলছে। কয়েকটি ব্রিজ এবং রাস্তা এ বছর ডিসেম্বরে শেষ হবে। আগামী বছরের মধ্যে সকল লেক ও ব্রিজ নির্মাণের কাজ শেষ হবে।

[৪] রাজউক সূত্র জানায়, পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় দৈনিক ৩৪০ মিলিয়ন লিটার পানি সরবরাহের জন্য এ প্রকল্পের আওতায় ৩২০ কিলোমিটার পাইপলাইন নেটওয়ার্ক স্থাপন, ১৫ টি গভীর নলকূপ স্থাপন, একটি প্রশাসনিক ভবন ও একটি ওয়ার্কশপ নির্মাণ করা হবে।

[৫] এ প্রকল্পের মাধ্যমে জুন ২০২২ এর মধ্যে পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকার ১ থেকে ৫ নম্বর সেক্টরে এবং জুন ২০২৫ এর মধ্যে পর্যায়ক্রমে সকল সেক্টরে পানি সরবরাহ নিশ্চিত করা হবে।

[৬] রাজউকের পরিকল্পনা বিভাগ জানায়, ১৯ নম্বর সেক্টরটি সিবিডি (ব্যবসায়িক ও বাণিজ্যিক অঞ্চল) এলাকা হিসেবে নির্ধারণ করা হয়েছিল। এই এলাকার প্রায় ১০০ একর জমি বরাদ্দ পেয়েছে ‘কনসোর্টিয়াম অব পাওয়ার প্যাক হোল্ডিংস লিমিটেড অ্যান্ড কাজিমা করপোরেশন’। এ প্রতিষ্ঠান তিনটি আইকনিক টাওয়ার নির্মাাণ করবে।

[৭] রাজউক সূত্র জানায়, সংশোধনীর শেষ পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৩টি থেকে আরো বেশি বাড়ানো হয়েছে। হাসপাতাল ও ক্লিনিকের সংখ্যা ২৭টি থেকে ৪৪টি, গবেষণা ও শিক্ষাসংক্রান্ত প্রতিষ্ঠান বা ইনস্টিটিউটের সংখ্যা ৫টি থেকে ২১টি, মাধ্যমিক স্কুল ও কলেজের সংখ্যা ৬টি থেকে ২৮টি করা হয়েছে। তবে নার্সারি ও প্রাইমারি স্কুলের সংখ্যা কমেছে।

[৮] সূত্র জানায়, প্রকল্পটি পাসের পর রাজউক ২০০৪, ২০০৫, ২০০৯ ও ২০১৩ সালে এর নকশা সংশোধন করে। এর পর নকশায় আর কোনো পরিবর্তন আনতে গেলে আদালতের পূর্বানুমতির নির্দেশনা ছিল। পরবর্তিতে ২০১৭ সালে নকশা সংশোধনের উদ্যোগ নেয় রাজউক।

  • সর্বশেষ