শিরোনাম
◈ একের পর এক ফ্লাইট বাতিল, আর্থিক ক্ষতির মুখে এভিয়েশন খাত ◈ ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম চালানে এলো ১৮টি ◈ ক্ষমা চেয়েও রক্ষা নেই ইনফান্তিনোর, ফিফা কাউন্সিলের কাঠগড়ায় সভাপতি ◈ বিশ্বব্যাংকের সঙ্গে ৫ বছরের উন্নয়ন চুক্তি করছে বাংলাদেশ, ২-৩ সপ্তাহের মধ্যে চূড়ান্ত বৈঠক ◈ কুমিল্লায় যুবদল নেতাকে কাউসারকে কুপিয়ে হত্যা ◈ ব্যাংককে আইএমএফ- বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিক্ষোভ, ঋণ বাতিল ও ধনীদের ওপর কর আরোপের দাবি ◈ ১৫ ঘণ্টা পর মুক্তি পেলেন কুমিল্লা সীমান্তে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য ◈ হিলারি ক্লিনটনের হাত থেকে মর্যাদাপূর্ণ পুরস্কার পেলেন ড. ইউনূস, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি ◈ বিমানবন্দরে স্যুটকেসে শ্যাম্পু-ক্রিমের বোতলে মিলল ৯২টি জীবিত সাপ-টিকটিকি, মেক্সিকান নাগরিক আটক ◈ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আগ্রহ দেখাল নেদারল্যান্ডস, চীনের পর নতুন সম্ভাবনা বাংলাদেশের সামনে

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২১, ০২:৪৮ দুপুর
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২১, ০২:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্বকাপের পর ভারতের কোচ থাকছেন না রবি শাস্ত্রী

স্পোর্টস ডেস্ক : [২] ভারতের প্রধান কোচ রবি শাস্ত্রী আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের পর পদত্যাগ করতে যাচ্ছেন। আইসিসির এই ইভেন্টের পর তার বর্তমান মেয়াদ শেষ হচ্ছে এবং তিনি আর নতুন চুক্তি করতে চান না। ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) সূত্রে এমন খবর দিয়েছে দেশটির গণমাধ্যম।

[৩] শাস্ত্রী তার এই সিদ্ধান্তের কথা বোর্ড কর্মকর্তাদের জানিয়েছেন। ভারতীয় দলের জন্য নতুন কোচ খুঁজতে বলে দিয়েছেন তিনি। ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রধান কোচ ছিলেন শাস্ত্রী। ২০১৯ সালের আগস্টে দুই বছরের জন্য আবারো প্রধান কোচ হিসেবে তাকে নিযুক্ত করা হয়।

[৪] সূত্রের দাবি, শাস্ত্রী তার চুক্তির বর্তমান মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পদত্যাগের ঘোষণা দিবেন। তার সঙ্গে সহকারী কোচও চুক্তি নবায়ন করবেন না বলে জানা গেছে। মানে বোলিং কোচ ভারত অরুণ ও ফিল্ডিং কোচ শ্রীধর বিরাটও থাকছেন না বিশ্বকাপের পর। তবে ব্যাটিং কোচ বিক্রম রাঠোর দায়িত্বে থেকে যাবেন।

[৫] বোর্ড এরই মধ্যে নতুন কোচের সন্ধানে নেমে গেছে। তারা আবেদনপত্র চেয়ে বিজ্ঞপ্তি দিবে শিগগিরই। বাছাই প্রক্রিয়া ও সাক্ষাৎকার হবে আবেদনের ভিত্তিতে।

[৬] কিছু গণমাধ্যমের দাবি, সম্প্রতি শ্রীলঙ্কা সফরে কোচ হয়ে যাওয়া সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড় শাস্ত্রীর উত্তরসূরি হচ্ছেন। নাম শোনা যাচ্ছে সাবেক ওপেনার বীরেন্দর শেবাগেরও। - জি নিউজ

  • সর্বশেষ