শিরোনাম
◈ ১২ তারিখেই নির্বাচন হবে, হতেই হবে: ইনকিলাব মঞ্চ ◈ বিএনপি ও জামায়াতের নির্বাচনি ইশতেহার: নতুনত্ব কি আছে? ◈ নতুন কর্মসূচির ঘোষণার কথা জানিয়ে শাহবাগ ছাড়ল ওসমান হাদি হত্যার বিচার দাবির আন্দোলনকারীরা ◈ তারেক রহমানকে নির্বাচনী বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জামায়াত আমিরের ◈ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান, দেশের বাজারেও উচ্চমূল্য অব্যাহত ◈ সোহান ঝ‌ড়ে ধুম‌কেতুর বিরু‌দ্ধে দুর্বার একাদ‌শের জয় ◈ ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি ভোটাররা কি দেশের নির্বাচনে প্রভাব ফেলতে পারেন? ◈ নীরবে মদ বিক্রি শুরু করেছে সৌদি আরব, কিনতে পারছেন যারা ◈ যমুনার সামনে বিক্ষোভে অধিকাংশই লাঠির আঘাতে আহত: ঢামেক পরিচালক (ভিডিও) ◈ শাহবাগে অবস্থান কর্মসূচি স্থগিত, যানচলাচল স্বাভাবিক

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২১, ০৯:২১ রাত
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২১, ০৯:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উখিয়ায় এপিবিএনের পৃথক অভিযানে গাঁজাসহ ৩ রোহিঙ্গা আটক

কায়সার হামিদ: [২] কক্সবারের উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ ৩ রোহিঙ্গাকে আটক করেছে ১৪ এপিবিএনের সদস্যরা। মঙ্গলবার বিকাল সাড়ে ৩ টার দিকে আটককৃত আসামীদের বাড়িতে এই অভিযান চালানো হয়।

[৩] আটককৃত আসামিরা হলেন, কুতুপালং রেজিস্ট্রার ক্যাম্পের মো. রফিকের ছেলে মো. সাইফুল ইসলাম (২২) মৃত ছৈয়দুল আমিনের ছেলে নূর মোহাম্মদ (১৯) নবী হোছনের ছেলে মোহাম্মদ সেলিম (৪৭)।

[৪] বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর অধিনায়ক (পুলিশ সুপার) মো. নাইমুল হক।

[৫] সূত্র মতে, ১৪ এপিবিএন ইন্টিলিজেন্স তথ্যের ভিত্তিতে মো. সাইফুল ইসলাম (২২) নূর মোহাম্মদ (১৯) এর বসত ঘরে কুতুপালং ক্যাম্প পুলিশ অভিযান পরিচালনা করে একটি কালো পলিথিনের মধ্যে ৬০ (ষাট) পুড়িয়া গাঁজা ১৫৫ গ্রাম ও অন্য একটি কালো পলিথিনের মধ্যে ৬০ (ষাট) গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির ১৩৮০ টাকা উদ্ধার করে।

[৬] উক্ত আসামীদ্বয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে মোহাম্মদ সেলিম (৪৭) এর বসতঘর থেকে কসটেপে মোড়ানো প্যাকেটসহ ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত গাজাঁ এর বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান। সম্পাদনা: সঞ্চয় বিশ্বাস

  • সর্বশেষ
  • জনপ্রিয়