শিরোনাম
◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম ◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২১, ০৫:০৫ বিকাল
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২১, ০৫:০৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ১ লাখ ৭৯১ অসচ্ছল ও সহায়সম্বলহীন মানুষকে আইনি সহায়তা দেওয়া হয়েছে: আইনমন্ত্রী

মনিরুল ইসলাম :[২] আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, এই আইনগত সহায়তা প্রদান করতে ২০২০-২১ অর্থবছরে মোট বরাদ্দ ছিল পাঁচ কোটি টাকা। এর মধ্যে দুই কোটি ৫৩ লাখ ৬৪ হাজার ৩১২ টাকা অর্থাৎ মোট বরাদ্দের ৫০ দশমিক ৭৩ শতাংশ খরচ হয়েছে।

[৩] মঙ্গলবার জাতীয় সংসদে ফেনী-২ আসনের নিজাম উদ্দিন হাজারীর প্রশ্নের জবাবে সংসদে এ কথা বলেন আইনমন্ত্রী।

[৪] আইনমন্ত্রী আরও বলেন, আর্থিকভাবে অসচ্ছল, সহায়সম্বলহীন ও নানাবিধ আর্থসামাজিক কারণে বিচারপ্রাপ্তিতে অসমর্থ জনগোষ্ঠীর আইনি অধিকার নিশ্চিতকল্পে সরকার ২০০০ সালে ‘আইনগত সহায়তা প্রদান আইন, ২০০০’ প্রণয়ন করে। এ আইনের আওতায় সরকার ‘জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা’ প্রতিষ্ঠা করে এবং দরিদ্র, অসহায় মানুষের আইনের আশ্রয়লাভ নিশ্চিত করার উদ্দেশ্যে এ সংস্থার অধীনে প্রত্যেক জেলায় জেলা লিগ্যাল এইড অফিস স্থাপন করা হয়েছে।

[৫] দেশের সর্বোচ্চ আদালতে আইনিসেবা প্রাপ্তি নিশ্চিতে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস স্থাপন করা হয়েছে বলে জানান আইনমন্ত্রী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়