শিরোনাম
◈ সুনামগঞ্জে এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ঘিরে চাঞ্চল্য, ইউএনওকে দায়ী করার পর ঢাকায় নেওয়া হলো তাঁকে ◈ মক্কায় দুজনের মৃত্যুদণ্ড কার্যকর বিষয়ে যে ৬ প্রশ্নের জবাব চেয়ে সৌদি আরবের কাছে চিঠি বাংলাদেশের ◈ ইউরোপের ডেনিম বাজারে বাংলাদেশের আধিপত্য, ৮ মাসে রপ্তানি কমলেও শীর্ষস্থান অটুট ◈ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন স্পিকার? সংবিধান সংশোধন কমিটিতে প্রস্তাব, ৭০ অনুচ্ছেদ নিয়ে যে আলোচনা হলো ◈ শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে এবার ৮৮ লাখ টাকা, স্বর্ণালঙ্কার ও তারেক রহমানকে লেখা রহস্যময় চিঠিও ◈ ব্যাটিং কোচের পদ থেকে আশরাফুলকে অব‌্যাহ‌তি দি‌লো বি‌সি‌বি ◈ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর ◈ ম‌্যান‌চেস্টার সিটির জয়রথ থামিয়ে দিলো ভিলা, জ্যাকসনের জোড়া আঘাত ◈ টঙ্গীতে শিশুকে নিপীড়নের অভিযোগে শিক্ষক কারাগারে, এবার শিশুটির বাবাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান ◈ ভারতে শত শত মুসলিমকে গুলি করে পঙ্গু করার অভিযোগ : এপির অনুসন্ধানে ভয়াবহ তথ্য প্রকাশ

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২১, ০৮:৫৩ রাত
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২১, ১২:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দিনে ৬ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখার চূড়ান্ত সিদ্ধান্ত মঙ্গলবার

মিনহাজুল আবেদীন: [২] আগামী বুধবার থেকে দিনে ছয় ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা দেয়ার ঘণ্টাখানেক পর সেখান থেকে সরে এসেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। ডিবিসি টিভি

[৩] সোমবার (১৩ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের উপ প্রধান তথ্য অফিসার মীর মোহাম্মদ আসলাম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলেও জানান তিনি।

[৪] তিনি বলেন, বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সরবরাহ বাড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। প্রথম আলো

[৫] বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৭ জুলাই অনুষ্ঠিত এক সভায় বিদ্যুতের সর্বোচ্চ চাহিদার সময়ে (পিক আওয়ারে) সিএনজি স্টেশন বন্ধ রাখার বিষয়ে সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী ওই সভায় উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। ঢাকা পোস্ট

[৬] ওই সভার পরিপ্রেক্ষিতেই আগামী বুধবার থেকে দিনে ছয় ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দৈনিক পিক আওয়ারে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোতে চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহের জন্যই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ থাকবে। বাংলানিউজ ২৪

[৭] এই ঘোষণার পর এক ঘণ্টা যেতে না যেতেই মন্ত্রণালয়ের আরেক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সিএনজি স্টেশন বন্ধের বিষয়টি নিয়ে আগামীকাল মঙ্গলবার পেট্রোবাংলার কার্যালয়ে অংশীজনদের নিয়ে বৈঠক হবে। সেখানেই ঠিক হবে কবে থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। জাগো নিউজ

  • সর্বশেষ