শিরোনাম
◈ প্রচুর টাকা ঢেলেও প‌য়েন্ট টে‌বি‌লের তলানীতে লিভারপুল  ◈ ইরানের পাল্টা হামলায় প্রতিরক্ষা সংকটে ইসরায়েল ◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে অস্থির ডলারের বাজার, দুর্বল হচ্ছে টাকা ◈ মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ, ইরান যুদ্ধ থামাতে রাজি নয় ট্রাম্প ◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ◈ হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ◈ পূর্বাচল প্লটের ৬ লাখ টাকার কাঠা এখন ৭৫ লাখ: নতুন দাম নির্ধারণ করলো রাজউক ◈ স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনীতিতে ফেরার পথ খুঁজছে কার্যক্রম নিষেধাজ্ঞার মুখে থাকা আওয়ামীলীগ ◈ উন্নত চিকিৎসায় মির্জা আব্বাসকে কাল  সিঙ্গাপুর নেওয়া হবে, মস্তিষ্কের সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২১, ০৯:২৫ সকাল
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০২১, ১০:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আফগানিস্তানের মানবিক সংকট কাটাতে ৬০০ মিলিয়ন ডলার চায় জাতিসংঘ

ওয়ালিউল্লাহ সিরাজ: [২] আফগানিস্তানে মানবিক সংকট এড়াতে প্রয়োজনীয় ফান্ড গঠনের জন্য স্থানীয় সময় সোমবার বিকেলে জেনেভা কনফারেন্স শুরু হওয়ার কথা রয়েছে। এই কনফারেন্সে আন্তেনিও গুতেরেস-সহ জাতিসংঘের শীর্ষস্থানীয় কর্মকর্তারা, আন্তর্জাতিক রেডক্রস কমিটির প্রধান পিটার মাউরার এবং জার্মান পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস-সহ বিভিন্ন দেশের সরকারের প্রতিনিধিরা অংশ নেবেন। রয়টার্স

[৩] দেশটিতে মানবিক সংকট এড়াতে ৬০ কোটি মার্কিন ডলার প্রয়োজন জাতিসংঘের। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৫ হাজার ১১৩ কোটি ৮ লাখ টাকা (প্রতি ডলার ৮৫.২৩ হিসাবে)। এই অর্থের এক-তৃতীয়াংশ জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচীর মাধ্যমে খরচ করা হবে। গত আগস্ট ও চলতি সেপ্টেম্বর মাসে করা এক সমীক্ষায় সংস্থাটি দেখতে পায় যে, ৯৩ শতাংশ আফগান নাগরিক প্রয়োজনীয় খাবার পাচ্ছেন না। যাদের অধিকাংশই টাকা হাতে না থাকায় খাবার কিনতে পারছেন না।

[৪] জাতিসংঘ বলছে, তালিবান কাবুলের ক্ষমতা দখলের পর আফগানিস্তানে মানবিক সংকটের সৃষ্টি হয়েছে। অবশ্য রয়টার্স বলছে, গত মাসে তালিবান কাবুল দখলে নেওয়ার আগে থেকেই দেশটির অর্ধেক জনসংখ্যা -১ কোটি ৮০ লাখ মানুষ- বিদেশি সহায়তার ওপর নির্ভরশীল ছিলেন।

[৫] বিশ্ব খাদ্য কর্মসূচির উপ-আঞ্চলিক পরিচালক অ্যানথিয়া ওয়েব বলছেন, বহু পরিবারই চরম বিপর্যয়ের মুখে পড়েছে এবং বেঁচে থাকার জন্য নেতিবাচক কিছু পদক্ষেপ নিচ্ছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়