শিরোনাম
◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ! ◈ ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ ◈ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গড়ার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ যুক্তরাজ্যে হোটেল-রেস্তোরাঁসহ বিভিন্ন খাতে এক লাখ তরুণকে নিয়োগ দেয়া হবে ◈ ইয়েমেনে হুথিবিরোধী যুদ্ধে ফিরছে আমিরাত, সৌদি আরবের সঙ্গে নতুন সামরিক সহযোগিতা ◈ ৭৬ মি‌নিট পর্যন্ত ১ গো‌লে পি‌ছি‌য়ে থে‌কে ৩-১ এ জিত‌লো পিএস‌জি ◈ দিয়াসের হ্যাটট্রিক, লাইপজিগকে ৬-১ গো‌লে হারা‌লো বায়ার্ন মিউনি‌খ ◈ চীনের প্রভাবের মধ্যে বাংলাদেশের প্রথম অর্থনৈতিক চুক্তি এগিয়ে নিতে চায় জাপান! ◈ লালমনিরহাট সীমান্ত দিয়ে ১২ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ ◈ রিয়াল বে‌তিস‌কে ৫-২ গোলে হারা‌লো বার্সেলোনা

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২১, ০২:১৬ রাত
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০২১, ০২:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোহাম্মদ এ আরাফাত: যে যুক্তিতে যুক্তরাষ্ট্রের সড়ক থেকে সামরিক শাসক জেনারেল জিয়াউর রহমানের নাম অপসারণ

মোহাম্মদ এ আরাফাত: মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোর শহরের একটি সড়ক থেকে সামরিক শাসক জেনারেল জিয়াউর রহমানের নাম অপসারণ করলো বাল্টিমোরের মেয়র অফিস। একজন সামরিক শাসককে আমেরিকা সড়কের নামকরণ করে সম্মান জানাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে মেয়র অফিস। জেনারেল জিয়ার বিরুদ্ধে যে সকল অভিযোগের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে সেগুলো নিম্নরূপ:

[১] গণতান্ত্রিক প্রক্রিয়া ভেঙে মার্শাল ল’র মাধ্যমে দেশ পরিচালনা করা। [২] দেশের সংবিধানকে বেআইনিভাবে স্থগিত করে রাখা। [৩] নির্বাচিত বৈধ সরকারকে অবৈধভাবে ক্যু করে রক্তপাতের মাধ্যমে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রের পেছনে অংশ নেয়া। [৪] অবৈধভাবে ক্ষমতা দখল করার পর ১৯৭৯ সালের ৬ এপ্রিল ইনডেমনিটি অর্ডিন্যান্সকে সংবিধানের পঞ্চম সংশোধনীর মাধ্যমে আনুষ্ঠানিক অনুমোদন সাপেক্ষে আইনে পরিণত করে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের বিচারের পথ বন্ধ করা। [৫] ১৫ আগস্ট ও ৩ নভেম্বর দেশের জাতির জনক ও নির্বাচিত সরকারের প্রতিনিধিদের হত্যাকারীদের বিদেশের বিভিন্ন দূতাবাসে চাকরির মাধ্যমে পুরস্কৃত করা।
[৬] বেআইনি ও অন্যায়ভাবে দেশে হাজার হাজার সামরিক অফিসার ও সৈনিকদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে রাতের অন্ধকারে ফাঁসি কার্যকরের মাধ্যমে হত্যা করা। লেখক : চেয়ারম্যান, সুচিন্তা ফাউন্ডেশন

  • সর্বশেষ