শিরোনাম
◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও) ◈ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ রয়েছে, চাপ নেই: নির্বাচন কমিশনার মাছউদ ◈ আমি শুনেছি সরকারের একটি মহল কয়েকজনের লিস্ট করেছে তাদের পাশ করাতে হবে : মির্জা আব্বাস  ◈ ২০২৬ সালের হজের ভিসা ইস্যু শুরু কাল থেকে: বড় সিদ্ধান্ত জানাল সৌদি আরব ◈ দাবি না মানলে সৌদি ছাড়তে প্রস্তুত রোনালদো ◈ বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ ইসলাম

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২১, ০৫:০৪ বিকাল
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২১, ০৫:০৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জাপানের অভিযোগ, তাদের সমুদ্রসীমায় চীনের সাবমেরিন দেখা গেছে

সুমাইয়া মিতু: [২] রোববার জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, জাপানের দক্ষিণাঞ্চলের আমামি ওসিমা দ্বীপের কাছাকাছি অঞ্চলে চীনের একটি সাবমেরিন দেখা গেছে। ভয়েস অব আমেরিকা

[৩] টোকিও অভিযোগ করে, সম্প্রতি বছরগুলোতে প্রায়ই চীনের কিছু নৌযানকে জাপানের দ্বীপগুলোর আশপাশে দেখা গেছে। এরআগে, যুক্তরাষ্ট্রের নৌযানগুলো দক্ষিণ চীন সাগরে বিভিন্ন সময় প্রবেশ করলে চীন তার প্রতিবাদ জানায়। ওয়াশিংটন এ বিষয় বলে, এটি নেভিগেশনের স্বাধীনতা।

[৪] চীনা সহকারী কূটনৈতিক ওয়াং ই ভিয়েতনামের দক্ষিন-পূর্বাঞ্চলে ভ্রমন করার সময় বলেন, যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে বিবাদ কমাতে তাদের একতরফা পদক্ষেপ থেকে দূরে থাকা প্রোয়জন।

[৫] শনিবার একটি ঘোষণায় বলা হয়েছে, জাপানের মেরিটাইম নিরাপত্তা বাহিনী চীনা জাহাজগুলোকে একটি বিরোধপূর্ন অঞ্চলে প্রবেশ করতে দেখে। প্রতিরক্ষামন্ত্রী নোবু কিসি তার সেনাদের জাহাজের গতিবিধির ওপর নজর রাখার নির্দেশ দেন এবং প্রয়োজন হলে পদক্ষেপ নেওয়ার কথাও বলেন।

[৬] চীনা দূতাবাস এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় আরো জানায়, সাবমেরিনটি এখনো ইয়োকোয়াটে দ¦ীপের কাছাকাছি সাগরে বিচরণ করছে। সম্পাদনা : মোহাম্মদ রকিব

  • সর্বশেষ
  • জনপ্রিয়