শিরোনাম
◈ বিদেশে উচ্চশিক্ষায় এসএসসির রেজাল্টের গুরুত্ব কতটা?  ◈ ‘ইসলামিক ন্যাটোতে’ বাংলাদেশের যোগদানের সম্ভাবনা, ভারত কেন এত উদ্বিগ্ন : ফার্স্টপোস্টের প্রতিবেদন ◈ ঢাকার চীনা দূতাবাসে ইমেইলে হামলার হুমকি, শুরু হয়েছে তদন্ত ◈ ‘বিয়ের ফাঁদে’ চীনে পাচার : ৫ বছরে গেছেন ৪২২৬ বাংলাদেশি নারী, অনেকের স্বপ্ন পরিণত হয়েছে ‘অভিশপ্ত নরকে’ ◈ খাটের নিচে ছেলে, ছাদে স্ত্রী-মেয়ে; অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে ৪ লাশ ◈ এআইয়ের কাছে কখনোই চাইবেন না এই ৫ পরামর্শ ◈ সকালের মধ্যে দেশের ৭ জেলায় ঝরতে পারে বৃষ্টি ◈ সৌদি-তুর্কি-পাকিস্তানের জোটে যোগ দেয়ার বিষয়ে বাংলাদেশের অবস্থান ‘ইতিবাচক’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ◈ ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বৃটেনে পুলিশ কর্মকর্তাসহ সাতজন নিহত ◈ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী ভারত-যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা: বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২১, ০৭:১২ বিকাল
আপডেট : ১০ সেপ্টেম্বর, ২০২১, ০৭:৫৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতায় যুক্তরাজ্যের কাছে গুরুত্বপূর্ণ বাংলাদেশ

খালিদ আহমেদ: [২] যুক্তরাজ্য মনে করে, ভারত-প্রশান্ত মহাসাগরকে বিবেচনায় নিয়ে যুক্তরাজ্যের সমন্বিত পররাষ্ট্র, বাণিজ্য, উন্নয়ন ও নিরাপত্তা নীতিমালা পর্যালোচনার প্রেক্ষাপটে বাংলাদেশের গুরুত্ব অনস্বীকার্য।

[৩] বৃহস্পতিবার লন্ডনে অনুষ্ঠিত দুই দেশের চতুর্থ কৌশলগত সংলাপে বাংলাদেশের ভূমিকার বিষয়টি যুক্তরাজ্য উল্লেখ করেছে।

[৪] রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধানের জন্য সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক পক্ষকে যুক্ত রেখে দুই পক্ষ পদক্ষেপ চালিয়ে যেতে সম্মত হয়েছে। আফগানিস্তানের চলমান পরিস্থিতি নিয়ে দুই দেশ একে অপরের অবস্থান নিয়ে কথা বলেছে।

[৫] আলোচনায় বাংলাদেশ প্রতিনিধিদলের নেতা পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বলেন, ‘বাংলাদেশের সুবর্ণজয়ন্তী ও ব্রেক্সিটপরবর্তী পরিস্থিতি আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন মাত্রা যোগ করার সুযোগ এনে দিয়েছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে গভীরতর কৌশলগত যুক্ততার লক্ষ্যে পররাষ্ট্র নীতিতে অগ্রাধিকারের প্রেক্ষাপটে বর্তমানে সুযোগ তৈরি হয়েছে।’

[৬] যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী আন্ডার সেক্রেটারি ফিলিপ বার্টন ব্যাপকতর দ্বিপক্ষীয়, আঞ্চলিক আন্তর্জাতিক ইস্যুতে গণতান্ত্রিক দুই দেশের একসঙ্গে কাজ করার বিষয়ে গুরুত্বারোপ করেন।

[৭] বাংলাদেশের করোনা পরিস্থিতির উন্নতির পাশাপাশি গণটিকাদানের সংখ্যা বাড়ার কথা উল্লেখ করে মাসুদ বিন মোমেন অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশের নাগরিকদের যুক্তরাজ্য ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধ জানান।

[৮] জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় দুই দেশের সহযোগিতার কথা উল্লেখ করে বাংলাদেশে কার্বন নিঃসরণ হ্রাসের প্রয়াসে অর্থায়ন ও প্রযুক্তি সহায়তায় দুই পক্ষ রাজি হয়েছে।

[৯] দুই দেশ সন্ত্রাসবাদ দমন, মানবাধিকার সুরক্ষা, বেসামরিক বিমান চলাচল এবং সামুদ্রিক ও অন্তর্জাল নিরাপত্তায় সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

[১০] পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দুই দেশ তাদের ঐতিহাসিক ও বহুমাত্রিক সম্পর্কের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়