শিরোনাম
◈ ফ্যাসিবাদবিরোধী ঐক্য আরও সুসংহত করতেই এনসিপির সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপ ◈ এইচএসসির পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণে বদলেছে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল ◈ ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: বৈঠক শেষে নাহিদ ইসলাম ◈ বিএনপিতে ফেরা নিয়ে যা বললেন সংসদ সদস্য রুমিন ফারহানা ◈ কুয়াকাটার সৈকত ও প্রকৃতিতে মুগ্ধ রাশিয়ান পর্যটকরা, মার্চে ফিরবেন আরও সহকর্মী নিয়ে ◈ এক সপ্তাহে প্রায় ১২ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব ◈ ২০২৭ সালের হজযাত্রীদের টিকার আগে ৭ স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক ◈ জননিরাপত্তায় ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন ◈ ১৬ ডিসেম্বর উদ্বোধন হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল, পূর্ণাঙ্গ চালু হতে লাগবে আরও ১৪ মাস ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের জন্য সচিবালয়ে এনসিপির চার নেতা

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২১, ০৪:০৬ দুপুর
আপডেট : ১০ সেপ্টেম্বর, ২০২১, ০৪:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশী নিহত

আবুল কাশেম: [২] দক্ষিণ অফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে গোলাপগঞ্জের এক যুবক নিহত হয়েছেন। এসময় তার সঙ্গে থাকা অপর আরেক বাংলাদেশী আহত হন।

[৩] নিহত ওই যুবকের নাম হাফিজ আব্দুল আহাদ (৩০)। তিনি লক্ষীপাশা ইউনিয়নের পালপাড়া গ্রামের সজিব আলীর পুত্র। তবে আহত ব্যবসায়ীর নাম জানা যায়নি।

[৪] হাফিজ আব্দুল আহাদ প্রতিদিন তার পরিবারের সঙ্গে কথা বলতেন। পরিবারের সবার মনে হতো সে দেশে থেকেই কথা বলছে কিন্তু গত ১ সপ্তাহ থেকে ফোন যোগাযোগ নেই।

[৫] জানা যায়, মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল ১০টার দিকে (আফ্রিকার সময় ভোর ৬) নিজ শহর ভল মারেস্টার্ড থেকে দোকানের মালামাল কিনতে আহাদ আরেক বাংলাদেশী ব্যবসায়ীকে সাথে নিয়ে একটি প্রাইভেট গাড়িতে করে প্লাস্টকে শহরে যাওয়ার জন্য রওয়ানা দেন। প্লাস্টকে শহরে পৌঁছানোর কিছু আগে পথেই ডাকাতদের গুলিতে নিহত হন তিনি।

[৬] নিহতের ভাতিজা মেহেদী হাসান বাপ্পি জানান, মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল ১০টার দিকে আব্দুল আহাদের গাড়ির চাকায় গুলি করে গাড়ির গতিরোধ করে ডাকাতরা। পরে তাকে গুলি করে সঙ্গে থাকা টাকা নিয়ে চলে যায়। ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে মারা যান আব্দুল আহাদ। সঙ্গে থাকা ব্যবসায়ীও গুলিবিদ্ধ হন। এখবর পরিবারের কাছে পৌছার পর কেউ মেনে নিতে পারছেন না তার মৃত্যুর কথা। তার পরিবার এখন মরদেহে আসার অপেক্ষায়। সম্পাদনা: সঞ্চয় বিশ্বাস

  • সর্বশেষ