শিরোনাম
◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও) ◈ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ রয়েছে, চাপ নেই: নির্বাচন কমিশনার মাছউদ

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২১, ০৮:৫৪ সকাল
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০২১, ০৭:২৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কাবুল ও মাজার-ই- শরীফে তালিবানবিরোধী বিক্ষোভ (ভিডিও)

ওয়ালিউল্লাহ সিরাজ: [২] সোমবার মধ্যরাতে ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্ট অব আফগানিস্তানের (এনআরএফ) প্রধান আহমেদ মাসউদের পক্ষে এ বিক্ষোভে অংশ নেয় করেছে কয়েক হাজার মানুষ। আল আরাবিয়া

[৩] টুইটারের অনেক ভিডিওতে দেখা যায়, রাজধানী কাবুল ও বালখ প্রদেশের রাজধানী মাজার-ই-শরীফে অনুষ্ঠিত বিক্ষোভে মানুষের শ্লোগান ছিলো, তালিবান মরুক আর আফগানিস্তান বাঁচুক।

[৪] সিএনএন ও নিউজ১৮ এর প্রতিবেদনে জানায়, পানশিরে তালিবানকে পাকিস্তানের সেনাবাহিনী সহায়তা করেছে। এছাড়াও এনআরএফর উপর হামলা চালাতে বিমান দিয়েও সহায়তা দিয়েছে।

[৫] সোমবার দিনে পানশির দখলে নেওয়ার ঘোষণা দিয়ে তালিবানের মুখপাত্র জবিউল্লাহ মুজহিদ বলেন, আফাগনিস্তান এখন সম্পূর্ণ তালিবানের নিয়ন্ত্রণে। যারা অস্ত্র হাতে নিবে তারাই দেশের শত্রু। আর যারা এতো দিন পানশির নিয়ন্ত্রণে ছিলো তারা এখন নিখোঁজ।

[৬] অবশ্য এনআরএফ প্রধান আহমেদ মাসউদ প্রথমে টুইটারে বলেন, আমি নিরাপদে আছি। চিন্তার কোনো কারণ নেই। এর পর অন্য একটি অডিওতে তিনি জাতীয় বিদ্রোহের আহ্বান জানিয়ে বলেন, আপনারা যেখানে আছেন সেখানে যেভাবে পারেন তালিবানদের বিরোদ্ধে দাঁড়ান। আফগানিস্তানকে ভবিষ্যতের দাস ও পরাধীন রাষ্ট্র হওয়া থেকে রক্ষা করেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়