শিরোনাম
◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি ◈ কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ◈ গাজীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ◈ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর যে জরুরি নির্দেশনা ◈ ভিনিসিউসের চার ম্যাচ নিষেধাজ্ঞা, এল ক্লাসিকোয় খেলতে পারবেন না ◈ বাংলাদেশের ১৬ হাজার কিলোমিটার নৌপথ সঠিক ব্যবহার হচ্ছে না, কাজে লাগানোর আহ্বান নৌমন্ত্রীর ◈ আইএমএফের নতুন ঋণ পেতে শর্ত পূরণে রাজি বাংলাদেশ, যেসব বিষয়ে চলছে আলোচনা ◈ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে ঠিকাদারের হুমকি ‘এক থাপ্পড়ে ঠিক করে দেব’, জবাবে প্রকল্প পরিচালক বলেন ‘আমিও ছাত্রদলের নেতা ছিলাম' ◈ বলিউড অভিনেতা ইমরান খানকে কেন ভারত ছাড়তে বলা হলো, যা বললেন বিজেপির কিরিট সোমাইয়া ◈ প্রিপেইড বিদ্যুৎ মিটারে ০.৫% রিবেট দিচ্ছে সরকার, বিল সাশ্রয়ে যেসব সুবিধা পাবেন গ্রাহকরা

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২১, ০২:৪৮ দুপুর
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০২১, ০৩:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আফগানিস্তানে যুদ্ধ শেষ, যে অস্ত্র হাতে নিবে সেই দেশ ও জনগণের শত্রু: তালিবান

ওয়ালিউল্লাহ সিরাজ: [২] সোমবার কাবুলে এক সংবাদ সম্মেলনে তালিবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেন, পানশির এখন আমাদের দখলে। এতো দিন পানশির যাদের নিয়ন্ত্রণে ছিলো তারা এখন নিখোঁজ। আর পানশির থেকে প্রাপ্ত সকল অস্ত্র রাষ্ট্রীয় অস্ত্রাগারে জমা করা হবে। এনআরএফের সদস্যদের বাড়ি আফগানিস্তানে। তারা চাইলে ফিরে আসতে পারেন। ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্ট অব আফগানিস্তানের প্রধান আহমেদ মাসউদ টুইটারে বলেন, আমি নিরাপদে আছি। চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। বিবিসি

[৩] মুজাহিদ আরো বলেন, পানশিরে আজ থেকে বিদ্যুৎ ও ইন্টারনেট পরিষেবা চালু করা হবে। পানশির দখলে নেওয়ার সময় কোনো বেসামরিক জনগণ মারা যাননি। টলো নিউজ

[৪] তিনি আরো বলেন, জনগণকে জানতে হবে, হানাদাররা কখনো আমাদের দেশকে পুনর্গঠন করবে না। আফগানিস্তান আমাদের দেশ, পুনর্গঠনের দায়িত্ব আমারই, অন্য কারো নয়।

[৫] সংবাদ সম্মেলনে নতুন সরকার কেমন হবে জিজ্ঞাসা করা হলে মুজাহিদ বলেন, আগামীতে অন্তর্ভুক্তিমূলক সরকার করা হবে। কবে এই নতুন সরকার ঘোষণা করা হবে সেই বিষয়ে স্পষ্ট করে তিনি কিছু বলেন নি।

[৬] জবিউল্লাহ আরো বলেন, অভ্যন্তরিণ ফ্লাইট ইতোমধ্যে চালু হয়েছে। শিগগিরই আন্তর্জাতিক ফ্লাইট চালু হবে। তুরস্ক ও কাতার কাবুলের বিমানবন্দর চালুর বিষয়ে সার্বিক সহযোগিতা করছে।

[৭] জবিউল্লাহ বলেন, আমরা সবাইকে মানবিক সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানাচ্ছি। দেশ আস্তে আস্তে স্বাভাবিক অবস্থায় ফিরে আসেব। দেশের অর্থনীতিও উন্নত হবে। সম্পাদনা : রাশিদ

 

  • সর্বশেষ